খন্ড কবিতাঃ
১।
সবকিছু সহজেই পেয়ে গেলে
মনে হয় কোন প্রাপ্তিই যথেষ্ট নয়,
আরও কিছু পাব বলে
আরও বেশী উদ্বেগে মরি।
নিঃশ্বাস শ্রান্ত হলে মনে হয়
শুধু সামান্য বায়ুটুকুই
খুব বেশী দরকারী।
২।
গ্রীষ্ম শেষ হয়ে গেলে
আমরা শীতের জন্য অপেক্ষা করি,
শীত শেষ হলে
আমরা আবার ফাগুন কিংবা গ্রীষ্মের জন্য অপেক্ষা করি।
আমাদের ববর্তমান বলে কিছু নেই;
অথচ আমরা পাখিদের মত
শুধু আজকের জন্যই বাঁচতে পারতাম।
মানুষ যতটাই আগামীর জন্য উৎকন্ঠিত
ঠিক ততটাই সে প্রতারক কিংবা প্রতারিত।
১৪ই মে ২০২০
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


