somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

০২ রা জুন, ২০২০ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক অবক্ষয়ের কবিতাঃ

একজন রাজ্জাকের গল্প

আমরা যখন ছোট ছিলাম
আমাদের প্রত্যাশারা আমাদের চেয়েও ছোট ছিল।
পুলিশ এসে যখন আমাদের গ্রামের ভাল মানুষ, খারাপ মানুষ
সবাইকে বেধড়ক পেটাতো
আমরা তখন পুলিশের বাহাদুরী দেখে পুলিশ হতে চাইতাম।

আমি যখন স্কুলে যাই
আমাদের কালা স্যার যাঁর প্রকৃত নাম আমরা কখনোই জানতে পারিনি
ক্লাসে ঢুকেই আমাদের পড়া দিয়ে চেয়ারে হেলান দিয়ে ঘুমাতেন।
কখনো কখনো তার মাথাটা টেবিলে এমন ভাবে হাতের তালুতে রাখতেন
যেন মনে হত তিনি যেন দীর্ঘ সময়ব্যাপী সেজদারত।
আমাদের এক মামা স্কুলের শিক্ষক ছিলেন,
তিনি শিক্ষকদের কমন রুমের এক কোণে রাখা
প্রধান শিক্ষকের বিছানাপত্র তল্পিতল্পা
স্কুল সংলগ্ন খালে ফেলে দিয়ে লোকাল হিরো বনে গিয়েছিলেন।

মাধ্যমিকে পড়াকালীন দেখতাম স্কুলের শিক্ষকরা
তাদের কাছে প্রাইভেট পড়া ছাত্রদের পরীক্ষার প্রশ্নের উত্তর বলে দিতেন,
কিন্ত যেদিন পাড়ার কলেজের হট্টগোলে কলেজের প্রিন্সিপাল রমেশ কান্তি স্যার
দারোগা সাহেবকে 'স্যার' সম্বোধন করে সমস্যার সমাধান চাইলেন
সেদিনের পর থেকে আমার কখনোই শিক্ষক হতে মন চাইতো না।

তারপর অনেকদিন ব্যয়িত হয়েছে
আমার কিছুই হতে মন চায়নি।
চারদিকে এতবেশী হতে চাওয়াচাওয়ির প্রতিযোগিতায়
আমি হয়ত কোন কিছুর সংগেই মানিয়ে নিতে পারিনি কিংবা কিছুই হতে পারিনি।

বাড়ির পাশের ফালু শেখের বেটা আমার সহপাঠী ছিল,
ক্লাস ফাঁকি দিয়ে মাথায় লাল রুমাল বেঁধে
সে তখন মোটরসাইকেল চড়ে সারা মহল্লা দাবড়িয়ে বেড়াত।
বেশ কিছুদিন আগে সে যখন এমপি নির্বাচিত হয়ে শেষমেশ এমনকি মন্ত্রীও হয়ে গেল
সারাদেশে মেধাবী নেতা হিসেবে তার নামধাম দ্রুতই ছড়িয়ে পড়লো।
স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য তিনি এরই মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃৃক
কয়েকবার ভূয়সী প্রশংসার স্বীকৃতিও পেয়েছেন।
কেননা তিনি ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় চল্লিশ হাজার টাকা দামের কম্পিউটার
মাত্র চারলাখ টাকায় ক্রয় করেছেন;
যা ছিল পূর্ববর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রীর চেয়ে দুই লক্ষ টাকা কম।

আজ এই বৈশ্বিক মহামারীর ক্রান্তিলগ্নে স্বাস্থ্যখাত বিশেষ উল্লেখযোগ্য,
মিলিয়ন ডলারের হিসেবনিকেশে তিনি বড় বেশী যত্নবান;
অফিসে তাকে যেতেই হয় সরকারী পাজেরোতে নির্ধারিত ড্রাইভার দ্বারা।
এই মহান নেতা আজ করোনা আক্রান্ত!
ঘুবচি-বস্তির কাছাকাছি স্বল্প ভাড়ায় ভাড়া থাকা তার গাড়ির ড্রাইভার রহমতুল্লাহর
পুরো পরিবারের করোনা পজিটিভের রেজাল্ট এসেছে দুইদিন আগেই।
জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা
এই মহান নেতার সম্ভাব্য অন্তর্ধানে আমাদের মাননীয় সরকার প্রধান ঠিক করেছেন
রাজধানী থেকে অদূরে 'অপ্রয়োজনীয় বনাঞ্চল' সাফ করে
তার নামেই হবে ডিজিটাল কম্পিউটার ল্যাব 'শেখ সাইখ বিন রাজ্জাক কম্পিউটার ল্যাব'।
আমি কল্পনায় দেখছি অন্ধকারে জ্বলজ্বল করে নিয়ন বাতিতে জ্বলে উঠছে রাজ্জাকের নাম।
ফিসফিসিয়ে নিজের অজান্তেই বলে উঠলাম
'যে হওয়ার সে এমনিতেই হয়,
পচে যেয়েও পাথরে খোদাই হয়ে বেঁচে থাকে মহাকাল।'

০২রা জুন ২০২০
যুক্তরাজ্য।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×