কবিতা
০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ নববর্ষ বন্ধুরা
প্রেম, ভালোবাসা ও নৈসর্গ প্রীতি দিয়ে শুরু হোক নতুন বছর।
----------
আরেকবার ভালোবেসে দেখ
যতই ছড়াও উপেক্ষা
আমি দেয়াল হয়ে বসে আছি,
আরেকবার ভালোবেসে দেখ কীকরে সমুদ্র হয়ে যাই!
ভালোবাসলে সমুদ্র হতে হয়,
যে জানেনা কতটুকু জল তার গিয়েছে সরোবরে!
ভালোবাসলে আকাশ হতে হয়,
যে জানে না কতগুলো নক্ষত্র সে বুকে ধরে রাখে!
ভালোবাসলে পাহাড় হতে হয়
যার জানা নেই কতটা বরফচাপা বুকে
তাকে শুভ্র হতে হয়!
তোমাকে ভালোবেসে আমার এসবের কিছুই হতে ইচ্ছে করেনা,
আমি তোমার প্রতীক্ষায় একাকী দাঁড়িয়ে রইবো
নিসঙ্গ একাকী
বৃক্ষের মতো;
আরেকবার ভালোবেসে দেখ
তোমাকে পাখি ভেবে আমি বৃক্ষ হয়ে যাবো।
১ লা জানুয়ারী ২০২৩
চেসার, যুক্তরাজ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন