আজ আমার দুঃখ লাগে , কষ্ট হয় । আমার দেশের অনেক শিক্ষার্থী আত্মহত্যা করে । তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে ! তার পিতা ছিল হয়ত গরীব । অতপর সে টাকার অভাবে ডাক্তারি পড়তে পারল না । আবার আমার দেশেও আছে কোটিপতি । তারা এতটাই দেশপ্রেমিক যে , বোশেখ এলেই হাজার হাজার টাকা খরচ করেন ইলিশ কিনতে !! পান্তা ভাত খান বছরে একদিনই । টিভি নিউজে তাদের সাক্ষাৎকার নেয়া হয় , যারা এসি দ্বারা পরিবেষ্টিত জমকালো হোটেলে বসে পহেলা বৈশাখ পান্তা ইলিশ ভক্ষন করে । তাদের খবর কেউ রাখেনা যারা পহেলা বৈশাখসহ বছরের বেশিরভাগ দিন পান্তা ভাত খায় । তাদের কাছে দু মুঠো গরম ভাত যেন দূর থেকে তাকিয়ে স্বর্গ দেখার মতই আনন্দের ! বছরে তাদের খুব কম সময়ই আসে যেদিন তারা পরিপূর্ন আমিষ , শর্করা , স্নেহ , ভিটামিন , খনিজ লবণের পরিপূর্ন স্বাদ পান । তবে পানি হয়ত তারা একটু বেশিই খান , যেন তার খাবারের ভাগটা পানিতেই মিটানো যায় । একটা গরিব ঘরের সন্তান স্বাভাবিকভাবেই কষ্ট পায় । যোগ্যতা থাকা সত্ত্বেও তারা অর্থাভাবে বুক ফুলিয়ে চলতে পারে না । তাহারো ইচ্ছে করে দামি খাবার খাবে , দামি পোশাক পড়বে । তাহার কাছে ইচ্ছে থাকলে উপায় হয় প্রবাদটি যেন মিথ্যে !! অবশেষে একটা কথাই বলব , আমার দু মিনিটের আক্ষেপে তাদের দু শতাব্দীর অন্ধকার ঘুচবে না । তারা বড়ই অসহায় :-( :-(
ব্যর্থ আক্ষেপের ঝুলি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
'মেসি’ নামক মুগ্ধতা

লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।