শুকনো এ হৃদয়ে আর কি বা আছে?
ভালবাসা সে তো মরে গেছে,
আছে তো শুধু কষ্ট।
মন ময়ুরী সেও তো নেই এ মনে
কাউকে ভাবিনি তাই আজ এ জীবনে
নিজেই হয়েছি নষ্ট।
প্রেম সে তো অপমান আর ধিক্কার
তাই তো এ হৃদয়ে নেই কোন স্বপ্ন আমার,
তুমিই তো ছিলে নিঃশ্বাসে, বিশ্বাসে,
তোমাকে ভালবেসে কি বা করেছিলাম ভুল
সয়েছি লঞ্ছনা বঞ্চনা কত, দিচ্ছি আজও মাশুল
তাই নতুন করে জীবন গড়ার শপথ
নিলাম অবশেষে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


