somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় শিল্পী সোহরাব হোসেন চলে গেলেন

২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবার বেলায় ফেলে যেও একটি খোঁপার ফুল

আমি এই গানটি শুনে মুগ্ধ হয়েছিলাম সেই ছোট বেলায়। বিটিভিতে তার একক অনেক গানের অনুষ্ঠান দেখেছি। মন্ত্রমুগ্ধের মতোই সেগুলো শুনেছি। দুঃখজনক হলেও সত্য নেটে অনেক খুঁজেও তার মৌলিক কোন গান আমি পাইনি। বাংলা গানের যে বিশাল ভান্ডার সেখানে তার স্থান হয়নি কেন এমন একটি প্রশ্ন আসতে পারে।

সোহরাব হোসেন, ৯১ বছর বয়সী কিংবদন্তি এই শিল্পী বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন সমস্যা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী সোহরাব হোসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। প্রখ্যাত এই স্বরলিপিকার, প্রশিক্ষক ও বিশেষজ্ঞের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শেণী-পেশার মানুষ।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘাড়ে প্রচণ্ড ব্যথা দেখা দিলে গত ২৯ নভেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় তার মূত্র-থলিতে ইনফেকশন ধরা পড়ে। এছাড়া কান, কিডনি, হার্টসহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিলে তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল।

শিল্পী সোহরাব হোসেন ১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের কাছাকাছি আয়েশতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতৃবংশে গানবাজনার চল ছিল। খুব ছোটবেলা থেকে তিনি গান শুনতেন। এভাবেই তার ভেতর সঙ্গীতের বীজ অঙ্কুরিত হয়। ৯ বছর বয়সে রানাঘাটের সঙ্গীত শিক্ষক জয়নুল আবেদীনের কাছে গান শেখা শুরু করেন।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর ঢাকায় চলে আসেন। তিনি আব্বাস উদ্দীনের মাধ্যমে ৪১ জিন্দাবাজার লেনের একটি বাড়িতে ওঠেন। চাকরি পান ইনফরমেশন ডিপার্টমেন্টে। এ ছাড়াও তিনি নিয়মিত রেডিওতে অনুষ্ঠান এবং টিউশনও করতেন। ওস্তাদ আলাউদ্দীন খাঁ, শিল্পী শচীনদেব বর্মণ ও অঞ্জলি মুখার্জীর সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল। তিনি আব্বাস উদ্দীনের সাথে বাংলাদেশের নানা স্থানে ঘুরেছেন এবং গান গেয়ে বেড়িয়েছেন।

চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন সোহরাব হোসেন। এরমধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘মাটির পাহাড়’, ‘যে নদী মরু পথে’, গোধূলির প্রেম’, ‘শীত বিকেল’ ও ‘এদেশ তোমার আমার’।

এছাড়া অভিনয়ে পারদর্শী সোহরাব হোসেন। কার্জন হল, মঞ্চে নাটকে অভিনয় করেছেন। তিনি তুলসী লাহিড়ীর ‘ছেঁড়া তাঁর’ নাটকে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছিলেন। দেশের অনেক জনপ্রিয় ও গুণী শিল্পী তার কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। তার ছাত্র সছাত্রীদের মধ্যে আছেন সঙ্গীতজ্ঞ সন্জীদা খাতুন, শিল্পী খায়রুল আনাম শাকিল, আতিকুল ইসলাম, সাদিয়া মল্লিক, মাহমুদুর রহমান বেনু । ২০০৯ সালে শিল্পী সোহরাব হোসেন নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা লাভ করেন।

আমি বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

তথ্য সূত্রঃ বিভিন্ন ওয়েব সাইট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×