১. ম্যানেজারঃ তুমি নাকি আলমিরার চাবি আবারও হারিয়েছ?
কেরানিঃ জ্বী স্যার।
ম্যানেজারঃ আগে একটা হারিয়েছিলে তাই এবার তালার সঙ্গে দুটো চাবিই তোমাকে দিয়েছিলাম ।
কেরানিঃ দুটোই হারাই নি স্যার ! একটা মাত্র হারিয়েছি ।
ম্যানেজারঃ তাহলে অন্যটা কোথায় ?
কেরানিঃ হারিয়ে যাবার ভয়ে আগে থেকেই সাবধান ছিলাম। তাই ওটা আলমিররার মধ্যেই সংরক্ষণ করে রেখেছিলাম ।
২. মালিক অফিসে এসেই কর্মচারীকে ধমকালেন।
–হাসান সাহেব, কাল নাকি আপনি অফিস টাইমে মিস ডলিকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন? ওকে আমার সঙ্গে একবার দেখা করতে বলুন।
–কিন্তু স্যার, ও কি আপনার সাথে সিনেমা দেখতে যেতে রাজি হবে?
৩. ‘জানো, জন’, এক অফিসকর্মী তার সহকর্মীকে আক্ষেপ করে বলছিল, ‘রোববার ছুটির দিনে আমি আমার প্রিয় চেয়ারটাতে বসে টিভি দেখছিলাম, একই সঙ্গে রেডিওতে একটা অনুষ্ঠান শুনছিলাম, সেই সঙ্গে বিয়ার পান করছিলাম আর সকালের নাশতা করছিলাম। এমনকি পায়ের কাছে বসা কুকুরটার সঙ্গেও পা দিয়ে খেলছিলাম আর তুমি ভাবতে পারবে না, তখন আমার স্ত্রী এসে অভিযোগ করে বলল, আমি নাকি ঘরে বসে কিছুই করছি না।’
৪. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাঁর অধীনদের কৌতুক শোনাচ্ছেন। একজন বাদে অন্য সবার হাসতে হাসতে পেটে খিল।
যিনি হাসছেন না, তাঁকে নিয়ে এবার ব্যস্ত হয়ে পড়ল সবাই। সাহস কত! ব্যবস্থাপনা পরিচালকের কৌতুকে হাসে না!
: কিরে, তুই হাসছিস না কেন?
: এখন আর হেসে লাভ নেই। কাল আমি অন্য চাকরিতে যোগ দিচ্ছি।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




