somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী আসছেন, তাই অনেক গাড়ি ধরতে হবে

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় আন্টি মারা যাওয়াতে হঠাৎ করেই সাতকানিয়ায় আসতে হল। সব কিছুর ভাড়া দেখি ডবল হয়ে গেছে। তারপর যেতে হবে, উপায় নেই। গেলামও ঠিকঠাক মত।

দাফন করতে করে বাসায় ফিরতে ফিরতেই রাত ২টা হয়ে গেল। পরদিন (গতকাল) আসতে যাব কিন্তু ঠিকমত গাড়ি পাইনা। তাড়াতাড়ি আসার জন্য মাইক্রোবাস ধরতে চাইলাম, কিন্তু কোথায় কি। রাস্তায় মনে হল মাইক্রোবাসের হরতাল চলছে। মাঝে মাঝে দুই একটা মাইক্রোবাস দেখলাম কিন্তু তাতে দেখি লেখা “জরুরী সংবাদপত্র পরিবহন”। প্রথমে আমল দেইনি, মনে করলাম সত্যি সত্যি সংবাদপত্রের গাড়ি। কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারলাম কর্ণফুলী ব্রীজের এথানে এসে। ব্রীজ পার হতেই ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে গাড়ি থামাল। এসে গাড়ির কাগজপত্র আছে কিনা জানতে চাইল। জানাল, সব ঠিক থাকলে সম্মানের সাথে ছেড়ে দেয়া হবে, আর না থাকলে আটকে রাখা হবে কারণ “প্রধানমন্ত্রী আসছেন, তাই অনেক বেশী গাড়ি ধরতে হবে (আটক করতে হবে)”। আমি মাঝখানের দিকে ছিলাম মনে করলাম টাকা চাইবে, আমি মোবাইলের ক্যামেরাটা অন করে রাখলাম সুযোগ বুঝে দুই একটা ছবি তুলে রাখব সেই আশায়। ড্রাইভার বলল সবকিছু ঠিক আছে। কিন্তু ট্রাফিক মহাশয় ওসব আমলে নিলেননা, বরং স্টার্ট বন্ধ করে চাবিটা খুলেনিলেন। আমি এই সময় নামটা দেখে নিলাম, নেমপ্লেটে নামটা স্পস্ট দেখলাম “এরশাদ”। এরাশাদ ট্রাফিক চাবিটা নিয়ে রাস্তার পাশের এক চায়ের দেকানের পিছনে চলে গেলেন। আমাদের গাড়ির ড্রাইভারও পিছু নিল। দোকানের পিছনে ওরা দেখি কি নিয়ে কথা বলছিল। এরমধ্যে “মিজান” নামে আরেকজন ট্রাফিক এসে ওদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর দেখি সবাই বেরিয়ে এল। ভাবলাম সব ঠিকঠাক দেখে ছেড়ে দিয়েছে। আমাদের ড্রাইভারকে দেখলাম ফিরে আসতে কিন্তু চাবিটা তখনও ট্রাফিক এরশাদের হাতে। বুঝলাম ঘটনা অন্য। ড্রাইভার আমাদের গাড়ির হেলপারের কাছ থেকে টাকা নিয়া এরশাদের হাতে ওটা গুজে দিয়ে চাবিটা ছাড়িয়ে আনল। মিজান তাড়াতাড়ি দেখল কতটাকা দিয়েছে।

যাক গাড়িতো ছাড়া পেল। এখন তবে যেতে পারব। গাড়িটা চলতে শুরু করল এমন সময় আরেক ট্রাফিক এসে মিজান ওবং এরশাদের সাথে যোগ দিল। হয়তো ভাগ চায়, আমি ওর নামটা খেয়াল করতে পালাম না। আমি আসতে আসতে ড্রাইভারের কাছে জানতে চাইলাম কত নিয়েছে। ড্রাইভার বলল “সব ঠিক আছে দেখে ২০০ টাকা, আমাদের আগের গাড়ি থেকে নাকি ৫০০ টাকা নিয়েছে”।

বুঝেন এবার এই হল আমাদের দেশের ট্রাফিক পুলিশ। আমরা তাদের কত করুণা দেখাই। এক একটা গাড়ি এভারেজ ২০০টাকা হলে ৫০০ গাড়ি যদি একদিনে আটক করে তবে কত টাকা হয় চিন্তা করা যায় !!!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×