শহরটা অাজ প্রচুর শান্ত,
অার পাঁচটা রাতের মতোই সোডিয়াম অালো রাস্তায় অদ্ভুত নেশা তৈরি করেছে।
রোজকারের মতো শহরের টোকাইগুলো সারাদিনের ক্লান্তি শেষে রাস্তার বুকে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে, কি অার করার! ইট পাথরের দালান সুখ তো অার তাদের কপালে নেই।
টাকার বিনিময়ে শরীর বিলিয়ে দেয়া মেয়েটাও কোন এক দালানের দামী এস্কেলেটর ধরে উপরে উঠতে থাকে বাহ্যিক সুখের খোঁজে।
তার কানের হেডফোনে বাজতে থাকে,
"শহর জুড়ে যেন প্রেমের মৌসুম,
অালোতে মাখামাখি অামার গ্রীনরুম।"
শীতের রাতের ঘাসের বুকে জমানো শিশির অামাকে খুব টানছে,কিন্তু শিশিরে নামতে ইচ্ছে করছে না,জানালার ধারের সাইকেলের শব্দ অামাকে রাতের শহরে বেড়ানোর কোন অামন্ত্রণ জানাচ্ছে না,জোনাকের টিমটিমে অালো অামাকে বারবার অন্যমনস্ক করে দিচ্ছে।
শান্ত শহরের কোণায় বসে কোন এক কিশোরীর মনে ঝড় উঠেছে, মনটা ওলটপালট করে দিচ্ছে তার।
বাতাসটা ভারী গুমোট হয়ে অাসছে, হয়তো বাতাসে সেই কিশোরীর মন খারাপের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, সেই ঘ্রাণ নিতে নিতে অামার নেশা জাগে, ঘুম অাসে, নিখাত গাঢ় ঘুম, এ ঘুম থেকে না জাগলে কি হবে?

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



