বুকের নদী
মুজিব রহমান
আমার বুকের ভিতরে একটাই নদী
সেই নদীতে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সেই নদীতে স্বচ্ছজল নীলের উপুর
সেই নদীতে সমীরণ বয় মৃদুমন্দ
সেই নদীতে স্রোত নামে মেনে ছন্দ
অবগাহনের জন্য তুমি নামতে যদি
সেই নদীতে ডাকতো বান বসন্তের
সেই নদীতে ফুটতো ফুল অনন্তের
সেই নদীতে সৃষ্টি হতো মধুর সুর
সেই নদীতে থাকতো সদাই মিষ্টি ভোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



