somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আগুনপাখি হাসান আজিজুল হক

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর ‘নিঃসঙ্গতার একশ বছর’ আর পার্ল এস বাক এর ‘দ্যা গুড আর্থ’ এর মতো একটি উপন্যাস কি বাংলায় আছে? ল্যাটিন আমেরিকা কিভাবে উঠে এসেছিল সেটা জীবন্ত দেখেছি ‘নিঃসঙ্গতার একশ বছর’ উপন্যাসে। আর দ্যা গুড আর্থ উপন্যাসটি চীনে কম্যুনিস্ট শাসন কায়েমের সময়কার চিত্র। বাংলা সাহিত্য ৪৭ এর ভারত ভাগ আর একাত্তর নিয়ে এরকম একটি মহৎ উপন্যাস কি লেখা হবে না? তাসনিমা আনামের ‘দ্যা গুল্ডেন এজ’ সেটা মেটাতে না পারলেও হাসান আজিজুল হকের ‘আগুনপাখি’ কিন্তু সাতচল্লিশপূর্ব সময়ের চিত্রটি অনেকটাই মিটিয়েছেন।এক নারীর জবানীতে উঠে এসেছে একটি এলাকার, পরিবারের অসামান্য গল্প। স্বল্প শিক্ষিতা একজন নারীর আঞ্চলিক ভাষায় উপস্থাপন দেখে আমি আশ্চর্য ও বিস্মিত হয়েছি।ওই নারী যেন একটি ডায়রী লিখে গেছেন। অথচ উপলব্ধিতা হাসান আজিজুল হকের। একটি মহৎ উপন্যাসের সারিতে যদি বাংলা ভাষার একটি উপন্যাস রাখতে হয় সেটি হাসান আজিজুল হকের আগুনপাখিও হতে পারে। এরআগে আমি আমার প্রিয় দশটি উপন্যাসের মধ্যে এটি রাখিনি এটা ছিল মস্তবড় ভুল। অথচ একটিই লেখকের প্রথম এবং সম্ভবত একমাত্র উপন্যাস, প্রকাশিত হয় বছর দশের আগে। তিনি অসাধারণ ছোটগল্পই লিখেছেন, প্রবন্ধও লিখেছেন। তাঁর ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্প ও গল্পগ্রন্থটির জন্যই মূলত খ্যাতির শীর্ষে উঠেছিলেন, লিখেছেন পাঠকপ্রিয় অনেক গল্প তাঁর এই গল্পটি বারবার পড়তে হয়েছে। তাঁর জন্ম সম্ভবত বর্ধমান জেলায়। আগুনপাখি ওই অঞ্চলের ভাষায় লেখা সম্ভবত। সেই হাসান আজিজুল হক, রাবির দর্শন বিভাগ থেকে অবসর নেয়া অধ্যাপক-কথাশিল্পী এখন আততায়ীর জন্য অপেক্ষা করছেন!? মৌলবাদ-জঙ্গীবাদ কি আমাদের সাহিত্য-সংস্কৃতি-সভ্যতা গিলে ফেলতে চায়? বিশ্বাস করি তারা ব্যর্থ হবে। কিন্তু তার আগে আমাদের কতটা ক্ষতি করবে? ধর্ম বিশ্বাস ও পালন প্রত্যেক মানুষের অধিকার; কিন্তু বেঁচে থাকাটা তার চেয়েও বড় অধিকার।হাসান আজিজুল হক শুধু একজন ব্যক্তি নন, আমাদের চেতনা, আমাদের অহংকার, দেশের প্রকৃতবুদ্ধিজীবীদের একজন। তিনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×