somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

হিন্দু নারীর সম্পত্তির অধিকার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সহপাঠী বন্ধু অপু উকিল এমপি হলে তাকে একটিই অনুরোধ করেছিলাম- হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তির অধিকার দেয়ার জন্য আইন করতে।
ও বলেছিল, এটা সম্ভব হবে না। হিন্দু নেতারা এটা মেনে নিবেন না।
পরে আমাদের শ্রীনগর বাজার সমিতির সভাপতি বিজয় চক্রবর্তী একদিন বললেন, সংসদের কিছু উপস্থাপন করার জন্য কিছু বলা লাগলে তাকে জানাতে। তিনি আমাদের মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষের মাধ্যমে তা উপস্থাপন করাবেন। আমি আবারো হিন্দু নারীদের সম্পত্তির অধিকারের প্রশ্নটি তুললাম। তিনিও জানালেন এটা সম্ভব নয়।
দুজনের কাছ থেকে যে আভাস পেয়েছিলাম এবং আরো অনেকের সাথে কথা বলে জানলাম, কেন হিন্দু নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
হিন্দু নারীরা সম্পত্তির অধিকার পেলেই নাকি- দলে দলে (!?) মুসলিম ছেলেদের সাথে প্রেমে (এটাকে বলছে লাভ জিহাদ) পড়ে পালাবে এবং মেয়েরা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা করবে। মুসলিম ছেলেদের সাথে ঝামেলায় পারা যাবে না। হিন্দুরা তাদের সম্পত্তি হারাবে অর্থাৎ হিন্দু সম্পত্তি মুসলিম পরিবারে চলে যাবে।
ভারতে লাভ জিহাদ নিয়ে হইচই অনেক বেশি। অথচ প্রেমের কারণে পৃথিবীতে যত অন্য ধর্মের নারী মুসলিম হয়েছে সম্ভবত একই সংখ্যক মুসলিম নারীও ধর্ম ত্যাগ করেছে। ভারতেও ব্যতিক্রম নয়। ওখানে সংখ্যাগরিষ্ঠর ধর্ম হিন্দু গ্রহণ করাই সুবিধাজনক। একটি মেয়ে মুসলিম হলেই সর্বনাশ হবে কেন? একটি মেয়ে হিন্দু হলেই সর্বনাশ হবে কেন? বাংলাদেশেও হওয়া উচিৎ নয়। আমার বন্ধু অসীম যেমন মুসলিম মেয়ে বিয়ে করেছে আবার আরেক বন্ধু বাবলু ভাইও হিন্দু মেয়ে বিয়ে করেছে। তারা ভালবেসে করেছে।
শুধু এই অজুহাতে, হিন্দু নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা ভয়ঙ্কর বিষয়। হিন্দু মেয়েদের জেগে উঠা উচিৎ। আমার আশেপাশে কয়েকজন হিন্দু নারীকে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করলেও ওই নারীদের বিচারের জন্য কেউ মামলাও করেনি। বিয়ে দিলেই যেন সম্পর্ক শেষ। যদি সম্পত্তির অধিকার থাকতো তাহলে নারীদের শক্তি অনেক বেশি থাকতো। তারা আরো শক্তিশালীই হতো। মুসলিম নারীদেরও সম্পত্তির অধিকার মাত্র অর্ধেক। তাদেরও অধিকার শতভাগই হওয়া উচিৎ। নারীদের ক্ষমতায়নের জন্য তাদের সম্পদের মালিক হওয়া প্রয়োজন।
আজ বিজয়া দশমী। দুর্গা একজন নারী, হিন্দুরা সেই নারীকেই পুজা করছে অথচ তাদের ঘরের নারীদের অধিকার দিচ্ছে না।
লাভ জিহাদ হিন্দু পুরুষদের একটি মিথ্যা আবিষ্কার। নারীদের বঞ্চিত করার একটি ভয়ঙ্কর শব্দযুগল।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×