somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

নষ্ট শহর

১১ ই মে, ২০১৮ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন পতিতা নিয়ে সারারাত ফূর্তি করে
সকালেই কবিতা নকলে মেতে উঠেছে পাঁচ কবি
পাঁচজন ঔপন্যাসিক একজন অত্যাধুনিক ভক্তকে
ফুসলিয়ে সম্ভোগ করে ফেলে এসেছে পাঁচতারার স্যুটে
কয়েক বছর লিভটুগেদার করা এক উঠতি নায়িকার
সদ্যভূমিষ্ঠ কন্যা চিৎকার করে উঠেছে ডাস্টবিনে
তার পিতা উঠতি সিনে নির্মাতা একই সময়ে
পাণিগ্রহণ করেছে এক ভূমি দস্যুর কন্যার
বউভাতে অংশ নিয়েছে সাত মন্ত্রী, আট সচিব
পূর্ত, অর্থ ও রাজউকের আমলা আর শত সংস্কৃতিবান।

এই শহর ঐতিহ্য বলতে বুঝে
কে কত বড় সন্ত্রাসী, ভূমিদস্যু আর দুর্নীতিবাজ ছিল
এই শহর ইতিহাস বলতে বুঝে
এখন যে দল ক্ষমতায়, তাদের বানানো গুণকীর্তন
এই শহর জননিরাপত্তা বলতে বুঝে
নির্মমভাবে পদদলিত করতে হবে গরীবদের
এই শহর মানবাধিকার বলতে বুঝে
ধনীদের সব অপরাধ করার ক্ষমতা রয়েছে
এই শহর সবার জন্য শিক্ষা বলতে বুঝে
এটা একটা বাণিজ্য, শুধু অর্থ দিয়ে কিনতে হয়।

এই শহর জিকির করে ফাঁসি চাই ফাঁসি চাই
এই শহর নিতম্ব দুলিয়ে বলে আমি স্বাধীনতা পেয়েছি
এই শহর রিজার্ভ করেছে কৃষক-শ্রমিকের রক্ত
এই শহর ধর্ষণ করে গার্মেন্টস কন্যাদের
এই শহর পিঠে ছেকা দেয় গৃহকর্মীর
এই শহর নাটকের নটিদের পুজো করে
এই শহর প্রতারক অসভ্যদের স্যালুট দেয়
এই শহর শ্রেষ্ঠ মানুষ বলতে বুঝে শসস্ত্রবাহিনীকে
এই শহর গর্ভবতী হয় ক্ষমতাবানদের দ্বারা
এই শহর উল্লসিত হয় নষ্টদের আশ্রয় দিয়ে।

এই সকালে একজন মন্ত্রী হাপিস করেছে দশটি সেতু
এই সকালে একজন সচিব পাচার করেছে শতকোটি টাকা
এই সকালে একজন ছাত্রনেতা হাতিয়ে নিয়েছে পাঁচটি টেন্ডার
এই সকালে পুলিশের গুলিতে মরেছে আন্দোলনকারী
এই সকালে আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়েছে মিথ্যা মামলা
এই সকালে বড়মন্ত্রী ও বিরোধী নেতা দিয়েছেন মিথ্যা ভাষণ
এই সকালে সব পত্রিকায় ছাপা হয়েছে মিথ্যা সংবাদ
এই সকালে অস্ত্র কিনতে বরাদ্দ হয়েছে এক হাজার কোটি টাকা
এই সকালে সচিবালয়ে হাজির হয়েছে এক হাজার তদবীরকারী
এই সকালে হোটেল থেকে রাজপথে নেমেছে এক হাজার নিশিকন্যা।

এই শহর আমার নয়, নষ্টদের; এ নষ্ট শহর মানুষের নয়।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ বিকাল ৫:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×