অনুগল্প: শোক ও সুখ বদল
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লক্ষণের স্ত্রী লক্ষী আর রহিমের স্ত্রী রহিমাকে একই সময়ে পাশাপাশি ওটিতে সন্তান প্রসবের জন্য অপারেশন করা হয়েছিল। বেডে নেয়ার সময় তাদের পুত্র সন্তান নার্সের ভুলে বদলে যায়। কয়েক বছর পরে এক সাম্প্রদায়িক নিপীড়নে লক্ষণ-লক্ষ্মী তাদের ভুল সন্তানসহ দেশ ছেড়ে ভারতে চলে যায়। তাদের সন্তান লবও পিতা-মাতার মতো তীব্র ধর্মান্ধ। সে বিজেপির কর্মী হিসাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়লো। ট্রেনে বসে গোমাংস খাচ্ছে এমন অভিযোগ ছড়িয়ে পড়লে লবের নেতৃত্বে হামলা হল। সেখানে চিকিৎসার জন্য ভারতে যাওয়া রহিম আর রহিমা খুন হয়ে যায়। এদিকে রহিম-রহিমার ভুল পুত্র রব্বানীও পিতা-মাতার মতো ধর্মান্ধ। সে একটি জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে। লক্ষণ আর লক্ষ্মী বহু দিন পরে পৈতৃক বাড়ি দেখতে বাংলাদেশে আসে। তারা ফেসবুকে ইসলাম বিরোধী পোস্ট দিয়েছে- এমন অভিযোগ ছড়িয়ে পড়লে রাব্বানীর নেতৃত্বে হামলায় মারা যায় লক্ষণ আর লক্ষ্মী। লব আর রাব্বানীর মনে পিতা-মাতা হারানোর শোক থাকলেও প্রতিশোধ নিতে পারার সুখও রয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন