
শেষ পর্যন্ত কি অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দিয়েই হয়তো তাকে বের করতে হবে। হোয়াইট হাউজ আর মার্কিন ক্ষমতা ছাড়তে কে চায়? ছাড়তে না চাইলেও যে থাকা যাবে না সে বোধশক্তি ট্রাম্পের ছিল না আগেও। যা না হয় নয়ে তা হয় না নব্বইতেও। এরশাদের উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের কথাই মনে পড়ছে। তিনি বলেছিলেন, ক্ষমতা ছাড়া কি এতোই সোজা! পদত্যাগ পত্রকি জিরো পয়েন্টে উড়িয়ে দিয়ে আসবো?
একবার এক কর্তা ঘোষণা দিলেন, যে আমাকে বুঝাতে পারবে তাকে দিবো বড় আবালডা। কর্তীতো প্রমাদ গুনেন, হায় হায়! তোমাকে তো যে কেউই এসে বুঝিয়ে ফেলবে। কর্তা বলে, ‘আরে আমি বুঝলেতো’। সেরকম না বুঝতে চাওয়ার মতোই অবুঝ হয়ে উঠেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'এই নির্বাচন শেষ হতে এখনও দেরী আছে'। যেভাবে তিনি সমর্থক রিপাবলিকানদের উস্কানি দিচ্ছেন তাতে দেশ জুড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় নাকি পার্টির ইজ্জত বাচাতে তারাই ট্রাম্পকে গলাধাক্কা দেয় সেটাও দেখার বিষয়। পরাজয় মানব না, সহজে হোয়াইট হাউস ছাড়ব না বলে তো আর বসে থাকা যাবে না। মানে মানে কেটে না পড়লে গলাধাক্কা মানে অর্ধচন্দ্রই বাকি থাকে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



