

দ্বিতীয় ছবির ১৮ মিনিটের ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন। একপাল সিংহ রাস্তায় শুয়ে থাকায় আটকা পড়েছে অনেকগুলো গাড়ি। এ ধরনের অনেক ভিডিওই রয়েছে ইউটিউবে। কিন্তু প্রথম ভিডিওটি হয়তো আপনি আগে দেখেননি। ২:২৩ মিনিটের ভিডিওটিতে আমরা দেখছি সিংহদের মাঝখানে একলোক নামাজরত রয়েছেন। তাকে কোন সিংহই আক্রমণ করছে না। ভিডিও এই ছবিটি আমার মতো আপনাদের অনেকের ইনবক্সেই হয়তো পাঠানো হয়েছে। লিখে দিয়েছে ৩০জনকে না পাঠানোর কারণে অমুকের ক্ষতি হয়েছে। আপনিও পাঠিয়ে পুণ্যির ভাগিদার হোন। আপনার মধ্যে প্রগাঢ় বিশ্বাস থাকলে আপনিও নিশ্চয়ই পাঠিয়ে দিয়েছেন।
প্রথম ছবির নামাজরত মানুষটির আকার তারচেয়ে আমাদের নিকটে সিংহটির চেয়েও অনেক বড়। ওনার ব্যক্তি থেকে দূরের সিংহগুলোকে আনুপাতিক হারেই ছোট দেখা যাচ্ছে। এটাই পার্সপেকটিভ। তাহলে নামাজরত লোকটিকে এতো বড় দেখা যাচ্ছে কেন? তিনি কি অলৌকিক ক্ষমতাধর কেউ নাকি অন্যগ্রহের কোন মানুষ বা জ্বীন? আপনি প্রগাঢ় বিশ্বাসী হলে এসব প্রশ্ন আপনার মধ্যে আসবে না। আপনি শুধু তার অলৌকিকতা দেখে মুগ্ধ হবেন!
আপনি শুরুতেই বুঝেছেন, দুটি ছবিই বা ভিডিও বাস্তবিক এক। অর্থাৎ দুটি ভিডিওর মধ্যে একটি থেকে নামাজরত মানুষটিকে সরিয়ে দেয়া হয়েছে অথবা এডিটিং করে তাকে বসানো হয়েছে। যেটিই করা হোক সেটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। বাস্তবিক লোকটি নামাজরত থাকলে তাকে সরিয়ে দেয়া খুবই অন্যায় হয়েছে। আবার যদি লোকটিকে ভিডিওতে এডিটিং করে ঢুকিয়ে দেয়া হয়ে থাকে তবুও খুবই অন্যায়। কোনটা হয়েছে? কেন হয়েছে? মানুষের সাথে প্রতারণা কেন করতে হবে?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



