somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

সবাই আমার প্রতিপক্ষ

০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য প্রতিপক্ষ হয়ে উঠেছে আমার
দোয়েলের শিস শুনে চমকে উঠছি, মনে হয় এ শব্দ যেন হাতকড়ার
একটি মাছের ঝপাৎ করে লাফিয়ে উঠার শব্দে উঠলাম আঁতকে!
একটি জোনাকির মিটমিট জ্বলা দেখে গুপ্তচর মনে হল রাতকে।

আমি যখন ভারতের কৃষক তখন আমার প্রতিপক্ষ সমগ্র ভারত
আমি যখন লেখক মোশতাকের মলমুত্রযুক্ত অন্তর্বাস, তোমরা ঘৃণায় রত
আমি তোমাদের সকলের প্রতিপক্ষ হয়ে উঠি, সমস্ত জীবন দিয়া
আমি যখন ইয়েমেনের অভূক্ত শিশু তখন আমার প্রতিপক্ষ সুন্নি ও শিয়া

আমার প্রতিপক্ষ সমস্ত বন্দুক আমি যখন বর্মিজ নারীর পরিধেয় বস্ত্র
আমি যখন সিনহা তখন আমার প্রতিপক্ষ পুলিশের অস্ত্র
যখন বর্ণবাদের হাঁটুর চাপে কেউ বলে উঠে নিতে পারছি না নিশ্বাস!
আমিও নিশ্বাস নিতে পারি না! তখন আমার প্রতিপক্ষ হয়ে উঠে বাতাস

আমাদের দৈনিক পত্রিকাগুলোর ছোট-বড় কালো বা রঙিন অক্ষরগুলি
ঝলমলে ছবি কিংবা ইলেক্ট্রনিক্স মিডিয়ার সুন্দরী উপস্থাপিকার বুলি
সুকণ্ঠের সেই গায়ক যে, বিক্রি হয়ে আছে তারা সকলেই প্রতিপক্ষ আমার
আমার প্রতিপক্ষ আমার সার্টের বোতাম, জুতোর ফিতা, প্যান্টের জিপার

যে কবি ফুল আর পাখি নিয়ে পদ্ম লিখছে সেও আমার প্রতিপক্ষ
যে ঔপন্যাসিক প্রেম আর বিরহ নিয়ে গদ্য লিখছে সেও আমার প্রতিপক্ষ
যে প্রাবন্ধিক মহানদের নিয়ে স্তববাক্য রচনা করছে সেও আমার প্রতিপক্ষ
যে অধ্যাপক দেশপ্রেমের আবর্জনা লিখছে সেও আমার প্রতিপক্ষ

আমার প্রতিপক্ষ এ রাষ্ট্রের আইন, এ রাষ্ট্রের রক্ষক, এ রাষ্ট্রের শৃঙ্খলা
একজন নারী যে আমার প্রেমিকা ছিল, সেও প্রতিপক্ষ, ভিন্ন পথ চলা
আমি যখন সবুজের দিকে তাকাই, প্রতিপক্ষ হয়ে উঠে সবুজ
আমি যখন আকাশের দিকে তাকাই, আকাশ প্রতিপক্ষ রোজ

আমি যখন দিগন্তের দিকে তাকাই, তাকে প্রতিপক্ষ মনে হয়
ঈশ্বরের বন্দনা আর মুর্শিদের গান আর প্রতিপক্ষ আমার ভয়
আমার প্রতিপক্ষ মানুষের শৌর্য ও দম্ভ, প্রতাপ ও প্রতিপত্তি
আমার প্রতিপক্ষ মানুষের হাসি ও উল্লাস, অর্থ ও বিত্তি

আমার সবচেয়ে কাছে যে সেও আমার প্রতিপক্ষ
আমার সবচেয়ে দূরে আছে যে সেও আমার প্রতিপক্ষ
আমি হতভম্ব হয়ে দেখি আমার অস্তিত্ব ও ভাষা আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে
আমি বিস্মিত হয়ে দেখি সময় আর আশা আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে

প্রতিটি মানুষের মন সফলতার কাঙ্গাল বলে আমার প্রতিপক্ষ
প্রতিটি মানুষের চেতনা ব্যক্তিত্বের আড়াল বলে আমার প্রতিপক্ষ
কিভাবে যেন আমার ঘর আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে
কিভাবে যেন আমার স্বর আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে

পৃথিবীর শ্রেষ্ঠ কাঠামো-প্রকাশগুলো আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে
কিভাবে যেন শিল্পীর ক্যানভাসগুলো আমার প্রতিপক্ষ হয়ে উঠেছে
তাহলে প্রতিবাদ ছাড়া ও বদলে দেয়া ছাড়া আমি কিভাবে বাঁচি!
তাহলে প্রতিরোধ ছাড়া, উল্টে নেয়া ছাড়া আমি কিভাবে বাঁচি!

লেখক: মুজিব রহমান, ০৭/০৩/২০২১
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×