মজনু হতে ইচ্ছে করেনা আমার
সে তো পাগল ছিল!
সুস্থ মাথায় অনুভব করতে চাই
তোমার বিধ্বংসী ছোঁয়া।
দেবদাস হব কি তবে?
নাহ্, সেতো মাতাল ছিল একটা।
স্ব-জ্ঞানে অনুভব করতে চাই
তোমার রাঙা ঠোঁটের শুভ্র হাসি।
অপু হব কি হৈমন্তির?
ইচ্ছে করেনা তেমন।
ধরে রাখতে পারেনি সে
হৈম’র মতো অমূল্য রতন।
তোমাকে কাছে পাবার
নির্লজ্জ ইচ্ছে নিয়ে।
শ্রীকান্ত যদি হই তবে,
বঁইচি ফলের মালা হাতে নিয়ে
তুমি হবে কি রাজলক্ষী আমার?
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





