আমি নরক থেকে ওঠে আসা
কাবুলিওয়ালা এক
উষ্ণ ভালবাসা ঋণ দেব তোমায়
সুদ চাইনে, আসল ফিরিয়ে দিও।
নিষ্ঠুর আর পাষাণ হৃদয় আমার
মায়া নেই একচুল,
বুঝে নিব আমার ষোলআনা পাওনা
এক বিন্দু ছাড় পাবেনা তুমি।
ভিষণ উন্মাদ আর স্বার্থপর আমি
মহৎ নই মোটেও,
এক কণা বাকী থাকতে ঋণ
কিছুতেই পিছু ছাড়বো না তোমার।
আমি নির্দয় নিষ্ঠুর এক কাবুলিওয়ালা
দিয়েছি তোমায় ঋণ,
হারাতে দিবনা কোথাও কখনো তোমায়
ছায়া-সঙ্গি হয়ে রব আমি অন্তহীন।
নিদারুন ভয়ংকর মানুষ তবুও
হৃদয়ে ভালবাসা বিস্তর,
তোমায় দিয়ে অকাতরে অফুরন্ত প্রেম
নিজেই দেউলিয়া হবো হয়ত একদিন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



