ভিনগ্রহ থেকে ছিটকে পড়া এক
উদ্ধত মাতাল উল্কা আমি,
ধ্বংস করে দেব তোমায়।
তোমার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আমি
উল্লাসে অট্ট হাসি হাসব,
নিষ্পলক চোখে দেখবে তুমি।
গত জন্মে যখন জন্মেছিলাম
অশান্ত অতৃপ্ত পৃথিবীর পরে
সৃষ্টির সেরা মানুষ হয়ে।
তোমায় বেসেছিলাম অপরিসীম ভাল
অকারণ ঘৃনা দিয়েছিলে তুমি,
ভালবাসার শেষ বিন্দুটুকু নিয়ে।
হেমলকসম বিষের যন্ত্রনা দিয়ে
নির্দয় নিষ্ঠুরের মতো তোমার
প্রাণের পতন ঘটাব আমি।
তোমার অনিবার্য অকারণ ধ্বংস
কিছুতেই রুখতে পারবেনা কেউ,
নিদারুন যন্ত্রনায় নি:শেষ হবে তুমি।
বিধ্বংসের নেশায় মাতাল আমি
চোখের বিষাক্ত অগ্নিসম দৃষ্টিতে
পুড়ে খাঁক হবে তুমি।
প্রচন্ড মানসিক যন্ত্রনা থেকে
যখন তুমি মুক্তি চাইবে,
প্রলয়-হাসি হাসব তখন আমি।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



