এনে দিতে পারবো না তোমায়
শুক্লপক্ষের এক ফালি চাঁদ,
কথা দিতে পারি অনন্ত কাল
পাশে রইবো হাতে রেখে হাত।
বলব না তোমায় এনে দেব
স্বর্গ থেকে পারিজাত ফুল,
আমার ভালবাসার মিথ্যা বর্ণনা
দেবো না তোমায় একচুল।
মন ভাঙ্গার অপরাধে তোমায়
পারবো না দিতে নিদারুন অভিশাপ,
খোঁপায় গুঁজে দিতে পারবো
রক্ত-লাল একগুচ্ছ রক্ত গোলাপ।
হাজার বছর ধরে চলবে
চোখে চোখে নির্বাক প্রেমালাপ,
একদিন নি:শ্বাস ফুরোবে আমার
ফুরোবে না কেবলই তোমার অভাব।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




