হৃদয় পোড়ার বিশ্রী গন্ধ
নাক চেপে সহ্য করে,
ঠোঁটে মিষ্টি হাসি রাখা।
ভিষন্ন হয়ে রাত দিন
স্মৃতির রোমন্থন আর চলছে
উদ্ভ্রান্তের মতো বেঁচে থাকা।
আমি অভিনেতা নই কোন
ভালো থাকার মিথ্যে অভিনয়
তবুও করেই চলেছি নিরন্তর।
তুমিহীন পৃথিবী স্বর্গ হলেও,
তোমাকে ছাড়া আমি একা
ভালো থাকার প্রশ্নই যেখানে অবান্তর।
চাইনে তোমার অভিশপ্ত প্রেম
সকল ব্যস্ততাকে স্তব্ধ করতে,
হেমলক হাতে দাও তুলে।
তোমার ছোঁয়া হেমলকের স্পর্ষে
স্বাচ্ছন্দে বিভোর ঘুম দিব,
মৃত্যুদূতের নির্মম-নিষ্ঠুর কোলে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




