রূপালী চাঁদে লেগেছে গ্রহন
ক্রমশ নিকষ কালো অন্ধকার
আর ভয়ংকর নিরবতার কাছে
পৃথিবী নিজেকে করবে সমর্পণ।
আমার ভেতরেই জেগে ওঠবে
অবাধ্য এক অন্য আমি
স্বপ্ন সাজাবে আবার ভাঙবে
থামবে না কভু স্বপ্নলোকে ভ্রমন।
গভীর ভাবনার ফেনিল সমুদ্রে
মাঝিহীন ছোট্ট তরী খানি
ঢেউয়ের ছন্দে ভাসবে কেবল
পাবে না তীর সত্য চিরন্তন।
থেমে যাবে জীবনের কোলাহল
পিনপতন নিরবতায় নামবে আধার
থাকবেনা চাঁদ পৃথিবীর পরে
চলবে তবুও প্রাণের স্পন্দন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




