বিধাতা জীবনে টেনে দিয়েছেন লক্ষণ রেখা
আমি একা নই শুধু তুমিও বন্দিনী,
ভীষণ রকম ফেঁসে আছি নীতির গ্যাড়াকলে
প্রাণ খুলে হাসবো খানিক মুক্তি পেলে।
সংগোপনে আজি দুজনাতে হোক অলিখিত চুক্তি
সাথে হাসবে তুমিও যেদিন হবে চিরমুক্তি,
মুক্তির চরম আনন্দে তুমি গাইবে গান
আত্মায় আত্মা মিলে পাবে মৃত্যুহীন প্রাণ।
সেদিন থাকবেনা বাঁধা থাকবেনা নিয়মের বেরাজাল
তুমি আমি অভিন্ন হয়ে থাকব অনন্তকাল,
অসীমে হারাই চলো অনিশ্চয়তার প্রত্যাশা নিয়ে
নির্মম নিষ্ঠুর পৃথিবীকে দুপায়ে ঠেলে দিয়ে ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




