তুই আমার তুমি হলে মন্দ হতো না,
স্বপ্নগুলো বানের জলে ভেসে যেতো না।
এক চিমটি প্রেম নিয়ে থাকতিস যদি পাশে,
দু:খ ভরা একটা জীবন কাটিয়ে দিতাম হেসে।
সোহাগ করে পাগল বলে ডাকিসরে তুই যাকে,
আমার চেয়ে বেশি ভাল বাসে কি সে তোকে?
ঘোমটা দিয়ে ওগো বলে ডাকতিস যদি তবে,
চাওয়ার আগেই হৃৎপিন্ডটা দিতাম তোকে সপেঁ।
নাও দৌড়ানি খেলতাম দুজন জোসনা রাত্রি এলে,
তোর নয়নে নয়ন রেখে সবই যেতাম ভুলে।
আনমনে তুই অহর্নিশী ভেবে চলিস যাকে,
আমার মতো নিত্য কাজে সেও কি তোকে ভাবে?
ছিলাম না কখনো আমি তোর ভাবনাই জানি,
তবুও আমি নিত্য ভাসাই ভাবনার তরি খানি।
বৃষ্টি এলেই তোকে নিয়ে হাজার স্বপ্ন দেখি,
সেও তোকে ভাবে তবে সবি নকল, সবি মেকি।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



