ঐশীকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে।
কিন্তু এই ঘটনার জন্যে কি শুধু ঐশী একাই দায়ী?
ঐশীকে এমনভাবে গড়ে তুলতে মা বাবা যেমন দায়ী,তেমনি এই সমাজ,সংস্কৃতির নামে অপসংস্কৃতি কি দায়ী নয়?
যারা পর্দা প্রথার বিরোধীতা করে,নারীর স্বাধীনতার নামে বেহায়াপনাকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় তারা কি দায়ী নয়?
ইয়াবা সেবন আর বন্ধুদের সাথে বারে যাওয়া তো এই অবাধ মেলামেশাই দায়ী,তাই না?
আবার বিঙাপন দেয় যে,বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল!!
তাহলে ঐশীর মত মেয়েরা বন্ধুদের জন্যে তো মা বাবা কে খুন করবেই তাইনা?
ঐশীর মত মেয়ে গড়ে তুলতে আমাদের এই সমাজ দায়ী।
তাই শুধু ঐশিকে ঘৃনা বা শাস্তি দিলে এর সমাধান হবেনা।এ জন্যে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে।সংস্কৃতির নামে অপসংস্কৃতি বন্ধ করতে হবে।নারী স্বাধীনতার নামে বেহায়াপনাকে বন্ধ করতে হবে।
সন্তানদের ছোটবেলা থেকেই সুশিক্ষা দিতে হবে।তবেই আর এমন ঐশীর জন্ম হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


