somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএসআইআর এর সংক্ষিপ্ত পরিচিতি ও র্কাযক্রম- বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাথমিক ইতিহাস ১৯৬০ সনে ইউনেস্কোর প্রস্তাবনায় তৎকালীন পাকিস্তান সরকারের আমলে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য “ইনস্টিটিউট অব হার্বাল মেডিসিন এন্ড রিসার্চ’’ নামে একটি আন্তর্জাতিক গবেষণাগার স্থাপনকল্পে দাতাগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের নোবেল জয়ী প্রফেসর ড. ফিন স্যান্ডবার্গকে প্রধান করে পাকিস্তান সরকার একটি উচ্চ মতাসম্পন্ন কমিটি গঠন করে। উক্ত কমিটিতে একমাত্র বাঙালী সদস্য হিসাবে ড. কুদরাত-এ-খুদা সদস্য সচিব হিসাবে কাজ করেন। কমিটি পুর্ব পাকিস্তানের সমগ্র এলাকা জরিপ করে চট্টগ্রামের এ স্থানটি নির্বাচন করে ভূমি হুকুম দখল করার প্রস্তাব দেন। উক্ত প্রস্তাবনার আলোকে পাকিস্তান সরকার বর্তমান জায়গাটি হুকুম দখল করেন। ভূমি সংগ্রহসহ প্রয়োজনীয় প্রাথমিক কাজ সম্পন্ন হওয়ায় তৎকলীন পাকিস্তান সরকার চাপের মুখে সাবেক পিসিএসআইআর-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে ১৯৬১ সনে

Natural Drug Research and Development Institute (NDRDI)

নামে বর্তমান প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। তৎকালীন শিক্ষা বিভাগে উর্ধ্বতন কর্মকর্তা ড. মোঃ কিয়াম উদ্দিনকে সাবেক পিসিএসআইআর কর্তৃক এ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ৮ই ফেব্র“য়ারি, ১৯৬২ সনে দায়িত্ব নিয়ে গবেষণাগারের অবকাঠামো উন্নয়নসহ প্রাথমিক কাজ শুরু করেন। তিনি একটি ভাড়া বাসায় প্রকল্প অফিস স্থাপন করে তৎকালীন জাতীয় অর্থনৈতিক কমিশন (এনইসি) কর্তৃক অনুমোদিত প্রকল্পের বাস্তবায়ন শুরু করেন। ১৯৬৬ সনে প্রধান গবেষণাগারসহ আবাসিক এলাকায় তিনটি আবাসিক ভবন, এ্যানিম্যাল হাউজ, পরিচালক ভবন নির্মাণ শুরু করেন এবং সমগ্র ক্যাম্পাস-এর সীমানা প্রাচীর নির্মাণ করে ভূমি দখলে আনেন। ১৯৬৭ সনে গুটি কয়েক বিজ্ঞানী নিয়ে চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগে একটি মিনি গবেষণাগার স্থাপন করে গবেষণা কাজ শুরু করেন। পরবর্তীতে আবাসিক ভবন তৈরি হলে তথায় মিনি গবেষণাগারটি স্থানান্তর করেন। স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত উন্নয়ন ও গবেষণা কাজ চলতে থাকে। ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধকালীন উন্নয়ন কাজসহ সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর ১৯৭২ সনের প্রথম দিকে নির্মাণাধীন প্রধান গবেষণাগার ভবনটি পাকিস্তানী রিফিউজিদের উদ্বাস্তু শিবির হিসাবে আন্তর্জাতিক রেডক্রস সংস্থার দখলে যায়। উদ্বাস্তু স্থানান্তরের পর ১৯৭৪ সনের প্রথম দিকে আন্তর্জাতিক রেডক্রস কর্তৃক ভবনটির দখল হস্তান্তর করেন। ১৯৭৩ সনে বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গবেষণাগারের উন্নয়ন প্রকল্প মঞ্জুর হলে আবার নতুনভাবে নির্মাণ কাজসহ জনবল, গবেষণা সুযোগ-সুবিধা ও সংগ্রহের কাজ চালু হয়। উক্ত উন্নয়ন প্রকল্প ১৯৮২ সন পর্যন্ত বহাল থাকে এবং এর মধ্যে গবেষণাগারের পূর্ণাঙ্গ অবকাঠামো উন্নয়নসহ সার্বিক গবেষণা কার্যক্রম সূচিত হয়।
গবেষণার পটভূমি - বাংলাদেশ ঔষধি ও সুগন্ধি উদ্ভিদে ভরপুর। এখানে হাজার প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে। ঔষধি গাছের ব্যাপকতার পরিচয় মেলে আয়ূর্বেদী ও ইউনানী শাস্ত্রের ঔষধ তৈরির পদ্ধতিতে। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য রায় প্রচলিত লোকজ ঔষধগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রাম-এর বিজ্ঞানীগণ ভেষজ উদ্ভিদ হতে প্রস্ততকৃত প্রচলিত ঔষধকে আধুনিকায়ন এবং আরও নতুন ভেষজ ঔষধ তৈরির লক্ষে কাজ করে যাচ্ছে। এছাড়াও সুগন্ধি তেল, বিভিন্ন ফলমূল, সবজি ও সামুদ্রিক উৎস থেকে মূল্যবান ভেষজ গুণাগুণ সম্পন্ন জৈব উপাদান আহরণ তথা প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।

বর্তমানে গবেষণাগারের প্রধান উদ্দেশ্যে হলো ঃ
০১. বাংলাদেশের সকল ঔষধি ও সুগন্ধি গাছ-গাছড়ার জরিপ, তাহা সংগ্রহ, সংরণ, চাষাবাদ, ডকুমেন্টেশন এবং পদ্ধতি উদ্ভাবন।
০২. ঔষধি ও সুগন্ধি উদ্ভিদের কার্যকরী উপাদানসমূহ পৃথকীকরণ।
০৩. কার্যকরী উপাদানসমূহ জীব ও অণুজীবের ওপর
০৪. Animal Model ব্যবহার করে এবং বিভিন্ন Laboratory Experiment এর মাধ্যমে ভেষজ ঔষধি গুণাগুণ পরীক্ষা এবং সেখান থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহের মাধ্যমে ভেষজ ঔষধ উদ্ভাবন ও প্রস্তুতকরণ।
০৫. বিভিন্ন সুগন্ধি গাছ-গাছড়া থেকে সুগন্ধি তৈল আহরণ, তাদের বিশ্লেষণ ও বাণিজ্যিক চাষের উপযোগিতা নিরূপণ।
০৬. সামুদ্রিক উৎস থেকে জৈব রাসায়নিক উপাদান সংগ্রহ।
০৭. বিভিন্ন ফল ও সবজি থেকে উন্নতমানের সংরতি খাদ্য তৈরির পদ্ধতি উদ্ভাবন।
০৮. এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তাঁদের এম.এস.সি, এম.ফিল ও পি.এইচ.ডি ডিগ্রির গবেষণা কার্যক্রমে সহায়তা করা।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

উহ শব্দ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৮

উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ

হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×