বিদ্যুত ছিল না, আমাদের আপত্তি নাই. বির্পযয় হতেই পারে, কিন্তু বিদ্যুত বিহীন অবস্থায় দেশে যে সরকার ছিলনা সেটাই আমাকে অনেক বেশী কষ্ট দিয়েছে, ৫ টাকার মোম কোন বিচারেই ২০ টাকা হতে পারে না। ১৫ টাকার পানি কিভাবে ৪০ টাকা হয়, আরো জরুরী কত কিছুর যে দাম বাড়িযে দেওয়া হয়েছে তার কোন ইয়াত্তা নেই। মাত্র ১০ ঘন্টা বিদ্যুত বিহীন দেশের যদি এই অবস্থা হয়, তাহলে আমি আরো ভয়াবহ কিছুর আশংকা করছি। আজকের অবস্থা দৃষ্টে খুচরা ব্যবসায়ীদের যদি আমি.......সন্তান বলি খুব বাড়াবাড়ি হবে না বলে আমার বিশ্বাস । একজন কে বললাম কেন সে সব কিছুর দাম বাড়িয়ে দিল, সে বলল ভাই আজকে সুযোগ পাইছি, আমি বললাম সুযোগ পেলে গলা কাটতে হয় না কি, সে নিরুত্তর । মানুষ কে গলা কাটা যদি অপরাধ হয়, তাহলে এভাবে জরুরী এবং সংকট মহূর্ত কে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা নেওয়া ও অপরাধ ।
আমি শুধু ভাবতেছি এই দেশে বড় ধরনের কোন ভুমিকম্প হলে এই দেশের , এই জাতীর ভাগ্যে কি আছে, আল্লাহ মালুম ।
ভবিষ্যতে এই রকম মুহুর্ত আসলে আমার কিছু সাজেশান আছে, প্রশাসন একটু ভেবে দেখবেন কি
১ । ঢাকা শহরের প্রত্যেক টি বাজার এবং প্রত্যেকটি এলাকায় পুলিশ নিজ উদ্যেগে মাইকিং করে জন সাধারন কে পাশে থাকার নিশ্চয়তার কথা জানাবে এবং সাথে দোকানদারদের নির্দেশ দিবে কোন ভাবেই যেন কোন কিছুর দাম না বাড়ায়, বাড়ালে সাথে সাথে শাস্তি।
২। জরুরী অবস্থার মত সরকারে সকল উইং এর প্রায় ৮০% কর্মকর্তা এক সাথে মাঠে থাকতে হবে জন দুর্ভোগ কমানোর জন্য
৩।যেহেতু সারা দেশে এক সাথে ফল করেছে , তাই মাইকিং করে করে জন সাধারনের কাছে কারন এবং প্রকৃত সত্য তুলে ধরা এবং সময়ে সময়ে বর্তমান অবস্থা জানানো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


