চলো স্কুলেতে যাই
-আলী উদ্দিন (আজগর)
চলো মোরা স্কুলেতে যাই, চল স্কুলেতে যাই,
দলবেধে লিখবো পড়বো, মোরা ভাই ভাই
একে নিবো অন্যকে, বিদ্যার গান গাই
চলো স্কুলেতে যাই।
স্কুলেতে গিয়ে মোরা করবো লেখা পড়া,
একের উপর অন্যের যেন, সোনার জীবন গড়া।
বিদ্যা মোদের অমূল্য ধন,
যেমন আছে আখি নয়ন।
মাতৃ ভাষা লেখার আশা
এই ভাষাতো মায়ের ভাষা
করবো সবাই পড়া লেখা
হোকনা লেখা আঁকা বাঁকা
সবাই মিলে পড়বো এখন
শিক্ষার উপর গড়বো জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


