somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ, জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানাবে

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান সময়ের একজন সাহসী লেখক, নির্ভিক কলম যোদ্ধা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’কে নিয়ে দীর্ঘদিন গবেষনা করছেন সেই সকলের প্রিয় বিশিষ্ট কবি, সাংবাদিক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ। ১৯৫৭ সালের এইদিনে তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর আসাম জীবনের ছাত্র। কবিতা, গল্প, শিশু-সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। এ যাবত তার ৯০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক প্রেক্ষাপটে সাহসীকতার সাথে কলাম লিখে চলেছেন।

কবির ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ ও উৎসঙ্গ সৃজন চিন্তন জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আজ বিকাল ৪টায় ‘নিত্য প্রবল হও’ শিরোনামে আয়োজন করেছে কবিতার আসর। আসরের উদ্বোধন করবেন কবি আল মাহমুদ। আসরে কবি মোহাম্মদ মাহফুজউল্লাহ, কবি ফজল শাহাবুদ্দীন, কবি বেলাল চৌধুরী, কবি আসাদ চৌধুরীসহ দেশের খ্যাতনামা কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন। আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন আবদুল হাই শিকদারের কবিতা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবিকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হবে।

এছাড়াও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বেপারী সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রেসক্লাবের কবির জন্মদিন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×