আওমীলীগের বেধে দেওয়া ২৭-২৮ বছরের মধ্যে ছাত্রলীগের মূল নেতৃত্ব দিতে হবে, এই ফ্রেমে পড়েই বর্তমানে ছাত্রলীগের অভ্যন্তরীন অবস্থা ত্রাহী ত্রাহী। কেন্দ্রীয় কমিটি সহ সারা বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের চেয়ে ছোট ছোট পদের নেতাদের বয়স বেশী হওয়ায় এবং ছাত্রলীগের রাজনীতিতে তাদের সময় বেশী দেওয়ায় নতুন নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক এই ধরনের নৃশংস ঘটনার জন্ম দিচ্ছে। তাদের হাতে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহাই পায়নি, নিরীহ দর্জি দোকানী বিশ্বজিৎ রাজপথে রেহাই পায়নি। অবশেষে ১০বছরের অবুঝ শিশু রাব্বি ও রেহাই পেলো না।
অরক্ষিত বুলেট রাব্বিকে রক্তাক্ত লাশে পরিনত করলো। হত্যা উৎসবে যে ভাবে মেতে উঠেঠে ছাত্রলীগ, এভাবে চলতে থাকলে বাংলাদেশ হত্যা রাজনীতির অভয়ান্যে পরিনত হবে।
তিনি বলেন, আর কত হত্যা নির্যাতন, নিপীড়ন ও ধর্ষন হলে আমাদের প্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী উপলব্ধী করবেন তার পদত্যাগ করার সময় হয়েছে। তিনি আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ন ব্যার্থ হয়েছেন। তিনি আরো বলেন, ইবি ্ও বাকৃবি’র ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ঘোষনা করলেই রাব্বিকে আর ফিরে প্ওায়া যাবে না। এই ছাত্রলীগ বাকৃবিতে ইতিপূর্বেও প্রগতিশীল ছাত্রদের উপর নৃশংস ও নেক্কারজনক হামলা চালিয়েছিলো। তখন যদি তাদের দৃষ্টান্তমূলক শাতির ব্যাবস্থা করা হতো তা হলে আজ রাব্বির মায়ের আকাশ ভারী করা চিৎকার শুনতে হতো না।
তিনি অবিলম্বে শিশু রাব্বি সহ সকল নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



