আজ নতুন বছরের প্রথম দিন । অর্থাৎ ইংরেজী নববর্ষ-২০১৩ সাল। আবহমান কাল ধরেই আমরা এই নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছি। আগের বছরের সুখ দুঃখকে পেছনে ফেলে আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাই আবার নতুন করে পথ চলতে শুরু করি আবার নতুন উদ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যাই। এভাবেই যখন সাল গণনা শুরু হয়েছে আমরা নতুন বছরকে উদযাপন করে আসছি। হোক সেটা বাংলা নববর্ষ কিংবা ইংরেজী নববর্ষ, আর এই নববর্ষকে পালন করতে গিয়ে আমরা নিজেদের অজান্তেই বা নিজেদের ইচ্ছাকৃত বা অনইচ্ছাকৃত অনেক অনৈতিক কাজের দিকে জড়িয়ে পড়ি। অথচ আমরা যখন কোনো বন্ধু বা বান্ধবকে নববর্ষের শুভেচ্ছা জানাই তখন সবাইকেই একটি ভালো কথা বলেই শুভেচ্ছা জানাই । বন্ধুকে একটি ভালো বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানালাম, আর আমরা এই নতুন বছরকে উদযাপন করতে গিয়ে অনেক সময় অনেক বাড়াবাড়ি করে ফেলি। বিশেষ করে নতুন বছরের আগের রাত, যেটাকে আমরা ইংরেজী ভাষায় থার্টি ফাস্ট নাইট বলে থাকি সে রাতে আমরা পুরোপুরি খৃস্টানদের কালচ্যারকে ফলো করি। আমরা তাদের অনুসরন করে তাদের সংস্কৃতিতে গা ভাসিয়ে দেই ঐ মূহুর্তে আমরা নিজের সংস্কৃতিকে ভূলে যাই। আমরা ইহুদীদের সংস্কৃতিকে এমনভাবে উদযাপন করি যে নিজেদের সংস্কৃতির কথা তখন মনেই পড়ে না, অথচ আমাদের সুন্দর সংস্কৃতিকে লালন না করে ভিনদেশী অপসংস্কৃতিকে আমরা দিনের পর দিন এভাবে পালন করে আসছি। ভিনদেশী সংস্কৃতির বেড়াজালে আজ আমরা আমাদের সংস্কৃতিকে পেছনে ফেলে দিয়েছি। আজ আমাদের ঘরে ঘরে পাশ্চাত সংস্কৃতি ছাড়া কিছুই নেই। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা স্বধীনতার কথা বলি, আমরা ভাষা আন্দোলনের কথা বলি; কিন্তু আমরা আমাদের নিজের সংস্কৃতিকে হত্যা করছি। এই নতুন বছরে আমাদের প্রত্যাশা ভিনদেশী অপসংস্কৃতিতে গা না ভাসিয়ে আমাদের সংস্কৃতিকে আরো কিভাবে সুন্দর ও সার্থক ও সফল করা যায় সেদিকে আমাদের নযর দিতে হবে । আসুন আমরা আগের বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরে সবাই মিলে শপথ করি 'পাশ্চাত সংস্কৃতি ছেড়ে দেই নিজের সংস্কৃতি ঘরে নেই,। সবাই ভালো থাকুন । সবার নতুন বছর আরো সুন্দর হোক এটাই আমাদের প্রত্যাশা । সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । শুভ নববর্ষ -২০১৩ । ২০১৩ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ ।
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।