somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যভিচার বা যেনা আত্নীয়তার সর্ম্পক নষ্ট করে দেয় !

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্ম্পক বা রিলেশান এমন একটি বিষয় যা মানুষের মাঝে রক্তের বন্ধন তৈরি করে ও মানুষকে সমাজের সাথে খাপ খাইয়ে চলতে সহায়তা করে, আর এ রক্তের বন্ধন ও আত্নীয়তার সর্ম্পক তৈরি করার জন্যেই মহান আল্লাহ তায়ালা মানুষকে পুতপবিত্র, সুনিয়ন্ত্রিত,বৈশিষ্ট্যমন্ডিত, ভদ্র, সুরুচিপূর্ন ও স্বচ্ছ রাখতে বিয়ে -শাদীর ব্যবস্থা রেখেছেন । একজন মানুষ যেনো তার মাতৃপরিচয় দিতে পারে সেজন্য মহান আল্লাহ তায়ালা বিয়ে-শাদীর মাধ্যমে পরিবার প্রথা চালু রেখেছেন। এই প্রথাকে সর্ম্পূণভাবে ভেংগে চুরমার করে দিচ্ছে স্বাধীন যৌন ভোগ। ছেলে হয়ে যাচ্ছে যেনাকার,আর মেয়ে হয়ে যাচ্ছে যেনাকারীণী। সন্তান হয়ে যাচ্ছে ব্যভিচারী অসৎ লোকের সন্তান। মানুষের ভেতর মহান আল্লাহ সৎ হওয়ার প্রবণতা সৃষ্টি করে রেখেছেন। তাই সকল সন্তান স্বাভাবিকভাবে চায় একজন সৎ বা সতী মা-বাবার পরিচয়ে পরিচিত হতে। তার হোক একজন সতী স্ত্রী, হোক সতী মা বা বোন । অন্যদিকে একজন স্ত্রী চায় একজন সৎ স্বামী । তাহলে কেন অবৈধ্যভাবে যৌনকর্ম সম্পাদানে মানুষ পা বাড়ায়?ব্যভিচার বা যেনা হচ্ছে একটি ছেলে ও একটির মেয়ের মধ্যে অবাধ যৌনচার।
তাই আল্লাহ এ সর্ম্পকে বলেন যে, 'আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ' ( ( সূরা বানী ইসরাঈল-৩২ )।
আমরা যদি পাশ্চ্যাতের দিকে বা পশ্চিমা বিশ্বের তাকাই তাহলে আমাদের এ বিষয়টা আরো পরিস্কার হয়ে যাবে যে, ব্যভিচার বা যেনা কিভাবে আত্নীয়তার সর্ম্পক নষ্ট করে দেয়। পশ্চিমা বিশ্বে বা পাশ্চ্যাতে বিয়ে-শাদীর বিষয়টি খুবই কম চোখে পড়ে এরা বন্ধু-বান্ধব তৈরি করে সর্ম্পক সৃষ্টি করে এবং অবাধভাবে মেলামেশা করে থাকে । এসব অমুসলিম খৃষ্টানরা আত্নীয়তার সর্ম্পক তৈরির চেয়ে বন্ধু-বান্ধবের সাথে সর্ম্পক তৈরিতে বিশ্বাসী । এসব দেশের ছেলে মেয়েরা বছরে ৫২ সপ্তাহে ৫২ জন বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করে থাকে এবং ছেলেরাও তাই করে। এতে করে এদের মধ্যে শুধু বন্ধু-বান্ধব সূলভ আচরণ তৈরি হয় ভালোবাসার বন্ধন তৈরি হয় ঘনিকের জন্যে । ভালোবাসা ফুরিয়ে গেলে এরা আর সর্ম্পক ধরে রাখেনা আবার এরা অন্য একজনের সাথে সর্ম্পক তৈরি করে, এভাবেই এদের জীবন শেষ হয়ে যায়। এরা জীবনের শেষ সময়ে এসে খুবই একাকীত্ব অনুভব করে তাদের তো আত্নীয় স্বজন খুব নেই। তারা তো শুধু বন্ধু-বান্ধব আর বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড এ বিশ্বাস করার কারনেই শেষ বয়সে হয় তারা কোনো বৃদ্ধাশ্রমে নতুবা তাদের নিজের বাড়িতেই কুকুর বিড়ালের সাথে জীবন কাটাতে হয়। তারা যদি কোনো পার্টির আয়োজন করে তাহলে সেখানে শুধুই বন্ধু-বান্ধবরা থাকে কারন তাদের তো আত্নীয় স্বজন বলতে কিছুই থাকে না। তাদের মামা-মামি, খালা-খালু, ফুফু-ফুফা, চাচা- চাচি নেই বললেই চলে। কারন এরাতো এদের জীবনটা শুধুই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডদের সাথে নিয়ে পার করেছে । এদের নিজের ছেলে মেয়েদের প্রতিও কোনো মায়া মমতা থাকে না,আর এরা আত্নীয়তার সর্ম্পকই বা বুঝবে কিভাবে ? তখন বৃদ্ধাশ্রমই তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হয়ে থাকে।
আজ আমাদের দেশেও এসব যেনা বা ব্যভিচার আস্তে আস্তে দিনে দিন বেড়ে চলছে । এতে করে আমাদের দেশেও দেখা যাচ্ছে মানুষ আত্নীয়ের প্রতি আস্তে আস্তে সর্ম্পক নষ্ট হয়ে যাচ্ছে । বর্তমান ছেলে মেয়েরা অবাধ মেলামেশার দিকে ঝুকে যাচ্ছে । তাই আমরা যদি একজন সতী স্ত্রী, সতী মা ও সতী বোন হিসেবে নিজেকে পেতে চাই তাহলে আমাদের নিজেদেরই এ বিষয় নিয়ে ভাবতে হবে । আমাদের অভিভাবকদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে । তাই আমরা যদি আত্নীয়তার সর্ম্পক ও ভালোবাসা আরো সুদৃঢ় রাখতে চাই ও আমাদের জীবনকে আরো সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের নিদের্শিত পথেই চলতে হবে । ব্যভিচার বা যেনা মানুষকে আত্নীয়তার বন্ধন থেকে দুরে সরিয়ে দেয় এবং ঘনিকের জন্যে ভালোবাসার মোহ তৈরি করে। এই ঘনিকের মোহই মানুষের মধ্যে আত্নীয়তার সর্ম্পক নষ্ট করে মানুষের জীবনকে খারাপ পথে পরিচালিত করে । আল্লাহ আমাদের সবাইকে এসব খারাপ ও অন্যায় পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×