ভূমিকা :আমি কবি নই। কবিতা বুঝিনা বা ওইভাবে লিখতে পারিনা ভাল কবিদের মত। ছন্দ ,মাত্রা তালজ্ঞান কিছু ই জানিনা। এ শুধু আবেগ প্রকাশ করা বলতে যা বোঝায় তাই। তবু লিখছি কবিদের পাশে থাকতে চাই বলে।
=============================================
মূল পোস্ট
তুমি যদি বল
আকাশ টা পেড়ে দিতে
আজ তোমার হাতে।
করব চেষ্টা
সাথে সাথে। .
সাগর সেচে
দিব মুক্তা এনে
তুমি বলার পরে।
তুমি চাইলে হৃদপিন্ড টা
দিলাম আমি হাতে তুলে তা।
সেই তুমি আমার কে?
হতে পারো তুমি
প্রেমিক
বন্ধু
স্বামী
ভাই/বোন্
বা কোনো আত্বীয় স্বজন।
যে কোনো কিছু হতে পারো
কি এসে যায় তাতে।
আমি শুধু ঘটনা
করেছি বর্ণনা মাত্র।
হচ্ছে কথা তোমার সাথে
আমার রোল বা করণীয়
আমার সাথে
কার কি প্রয়োজনীয়
কাজ বাকি আছে
আমি কি করি হেলা ?
কখনো কোনো কর্তব্য কাজে?
ভাই বল স্বামী বল ?
প্রেমিক বল বন্ধু বল
দিতে করেছি চেষ্টা
যার যেটাতে তেষ্টা।
মিটাতে তেষ্টা শত
করেছি চেষ্টা যত। .
করিনি তো কোনো বঞ্চনা
কাওকে তবে কেন আমি নিজে
স্বীকার এই বঞ্চনার ?
বুঝনা আমাকে ভুল
করছিনা চেষ্টা বুঝাতে
আমি উত্তম
তুমি অধম।
চেষ্টা করেছি করতে বর্ণনা
কোনো একটা ঘটনা।
আমি তো আমি
গুরুত্বপূর্ণ ঠিক নহি।
আশেপাশে আছে শত আমি
শত বঞ্চিত নারী
সকাল থেকে রাত
বিলিয়ে দেয় আপনার সর্বস্ব
না করে নিজের খেয়াল।
নিজেকে আমি
ভাবিনা বঞ্চিত।
যা পাইনি কখনো
আপনজনের কাছে
স্রষ্টা দিয়াছে তা ঢেলে
আপন জনের মত।
.
আছে অনেক
বঞ্চিত নারীরা
সমাজ সংসারে
আপনজন যত
বন্ধু পরিজন ।
স্রষ্টার ও কৃপা থেকে বঞ্চিত।
আমার এই কবিতা শুধু
সব বঞ্চিত নারীর
ভাগ্য উন্নয়নে।
সবাইকে অনেক শুভেচ্ছা ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




