এখানে একটি বট বৃক্ষ ছিল
সময়ের বিবর্তনে______
তার পাতা আজ ঝরঝর ।
গাছটার উপরে পাখিরা
সবসময় বসত
কিচির মিচির করত।
তার পাশে ছিল সজনে,
লতার সুন্দর বাগান
আর ও ছিল নানান
লতা গুল্মরাজি।
ঠিক সেইরকম ই ছিল যেন দৃশ্য
এরকম একটি সুনিবিড় শান্তিময়
শ্যামল ছায়াতে সেদিন তারা এসেছিল
দুজনে হাত ধরে দাড়িয়েছিল
পরস্পরের দিকে হেসেছিল ।
কি নাম তাদের ?
ছেলেটি রঞ্জন ,মেয়েটি কামিনী
বা বলি সুমন ,শ্বেতা ,রাগিনী শিহাব
যে কোন নাম হতে পারে
তাদের সেথায় ____
নাম মোটেই মুখ্য নয় হেতায়।
শত শত লোকের ভিড়ে
সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে
মাঝে দাড়িয়ে ছিল
দুটি অকুতোভয় প্রাণ
সকল রক্ত চক্ষু উপেক্ষা করে
গাছটাতে হেলান দিয়ে ।
ঠিক এইরকম একটি দৃশ্য_______
তাদের হাতে ছিল দুটি শিশি _____
তা অমৃত চরণামৃত
হ্যা তারা পান করেছিল
হেসে পরস্পরের দিকে তাকিয়ে
জেনে আর হবেনা বিছিন্ন।
সমাজ , আপনজন পরিজন
সবার চেষ্টা ছিল পরস্পরকে
করতে বিছিন্ন যাদের _______
যাতে সায় ছিলনা তাদের।
শেষ নিশ্বাস ত্যাগ করেছিল
পরস্পরের দিকে তাকিয়ে হেসে।
পথিক যাওয়ার পথে
দীর্ঘনিশ্বাস ফেলে ভাবে
কিভাবে কোন প্রাণে
মানুষ বিলিয়ে দেয়।
আপনাকে শ্বাশ্বত প্রেমে
প্রেম ভালবাসার শক্তিতে ।
অভিভূত পথিক হাসে একটু
তারপর যায় চলে স্বীয় গন্তব্যে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




