স্ত্রী তার স্বামীকে চিঠি লিখলেন কিন্তু দাড়ি কমা ঠিক জায়গায় না পড়লে কি দাড়ালো সেটা দেখুনঃ
ওগো,
সারাটি জীবন বিদেশেই কাটাইলে এই ছিল।
তোমার কপালে আমার পা।
আরওফুলিয়া গিয়াছে উঠানটা।
জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা।
স্কুলে যাইতে চায় না ছাগলটা।
সারাদিন ঘাস খাইয়া ঝিমাইতেছে তোমার বাবা।
পেট খারাপ করিয়া অসুস্থ হইয়া পড়িয়াছে আমগাছটা।
আমে আমে ভরিয়া গিয়াছে বাড়ির ছাদ।
স্থানে স্থানে ফুঁটা হইয়া গিয়াছে গাভীর পেট।
দেখিয়া মনে হয় বাচ্চা দিবে কাসেমের বাপ।
প্রতিদিনএক সের করিয়া দুধ দেয় বড় বউ।
নিয়মিত রান্নাবান্না করে বড় খোকা।
প্রতিদিন বাজার করিয়া আনে কাসেমের মা।
প্রসব বেদনায় ছটফট করিতেছে কাসেমের বাপ।
বারবার ফিট হইয়া যাইতেছে ডাক্তার।
বাবু আসিয়া দেখিয়া গিয়াছেন।
এমতাবস্থায় তুমি বাড়ি আসিবে না।
আসিলে দুঃখিত হইবো।
ইতি ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



