somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)
নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার 'কলম'।

প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্মজয়ন্তী উদযাপন

৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। কবির ১১৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসেও কবির প্রতি গভির শ্রদ্ধা ও ভালোবাসার প্রদর্শন স্বরুপ নানা অনুষ্ঠানমালার মাধ্যমে কবিকে স্বরন করা হয়।
গত ২৫ মে প্যারিসের একটি মিলনায়তনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুরাগী হাসনাত জাহান ও মুনির কাদিরের উদ্যগে এবং প্যারিসের আবৃত্তি ও সংগীত শিল্পীদের সমন্বয়ে আয়োজন করা হয় কবির সৃষ্টি সংগীত ও কবিতা আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠানে কবির লেখা কবিতা ,চিঠি , বক্তৃতা আবৃত্তি করেন মুহাম্মদ গোলাম মোর্শেদ ,নিশাত এনাম ,মুহিত জ্যোতি,সাইফুল ইসলাম,গিয়াস বাবু এবং কিরণ ময় মন্ডল।
নজরুল সঙ্গীত পরিবেশন করেন কুমকুম রানা,নিলিমা সেন,আরিফ রানা,সাগর বড়ূয়া,আবুল কালাম আজাদ, তাসলিমা ফেরদৌস লিমা,রোজি মজুমদার এছাড়া তবলা ও অন্যান্য যন্ত্রের সুর মুর্ছনায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে রাখেন অনুভব চ্যাটার্জি,প্রদিপ দে ও তাপস দেবনাথ।
এছাড়া ১৮ মে একই মিলনায়তনে নজরুল জন্ম বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যেগে কবির জীবন ও কর্মের উপর আলোচনা ও কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফ্রান্সের বাঙ্গালী কমিউনিটির সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ কবির জীবনের উপর আলোচনা করেন। আলোচকরা দেশের চলমান সংকট নিরসন, শ্রেণী বৈষম্যহীন সমাজ ও জাতীয় ঐক্য সৃষ্টির জন্য কবির সৃষ্টি কর্ম ও বাণী থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “নজরুল জন্মবার্ষিকী উদযাপন পরিষদ ফ্রান্সে”র আহবায়ক, নজরুল অনুরাগি, খোরশেদ আলম পাটোয়ারী। উপস্থাপনায় যৌথ ভাবে ছিলেন বদরুজ্জামান জামান ও ওয়াহিদুজ্জামান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×