somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)
নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার 'কলম'।

প্যারিসে ‘অক্ষর’এর আত্নপ্রকাশ

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বাংলা পাঠাগার প্রতিষ্ঠা ও বাংলা কমিউনিটিতে মননশীল সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোর লক্ষ্যে প্যারিসে আত্মপ্রকাশ করল অক্ষর নামে একটি সাহিত্য সংগঠন। ১৭ জানুয়ারি রোববার প্যারিসের লো তেয়াত দু তমপ (LE THEARE DU TEMPS) থিয়েটার হলে এক মনোজ্ঞ কবিতা ও সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
প্যারিসে অক্ষরের বীজ অঙ্কুরিত হয় মূলত প্রায় দুই বছর আগে ফ্লন্স (flunch) রেস্তোরাঁয় শুরু হওয়া কয়েকজন কবিতাপ্রেমী বন্ধুদের সাহিত্য আড্ডার মধ্যদিয়ে। সেই আড্ডায় নিয়মিত নতুন-পুরোনো বন্ধুদের যাওয়া আসার মধ্যদিয়ে কয়েকজন বন্ধুর আড্ডা স্থায়ী রূপ নেয় সন্ত্র জর্জ পমপিদোর নিচতলায়। সেখানে প্রতি মাসেই বসে কবিতা পাঠের আসর। এই আসরের বন্ধুরা ধীরে ধীরে স্বপ্ন দেখেন কবিতার সুধা নিজেদের মধ্য থেকে প্যারিসের বাংলা কমিউনিটির সবার মধ্যে ছড়িয়ে দিতে। পাশাপাশি উপলব্ধি করেন বাংলাদেশে সৃজনশীল সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাসের ভেতর দিয়ে একটি মননশীল জাতি গঠনের যে স্রোতোধারা প্রবাহিত ছিল তা আজ রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, বৈদেশিক অপসংস্কৃতির প্রভাবে মন্থর হয়ে পড়েছে। এই মন্থরগতিকে পুনর্জাগরণের লক্ষ্যে বাংলাদেশসহ সারা পৃথিবীতে বসবাসরত সাহিত্য ও সাংস্কৃতিক চিন্তাধারার বাংলাভাষী মানুষ একটি সামাজিক আন্দোলন গড়ার চেষ্টা করছেন। এই সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত ভাবে কাজ করার লক্ষ্যে মূলত একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপলব্ধি থেকেই মূলত অক্ষরের সৃষ্টি।
মানুষের জ্ঞানচর্চার ইতিহাস সুদীর্ঘ। কিন্তু জ্ঞান লিপিবদ্ধের যাত্রা শুরু অক্ষর আবিষ্কারের মাধ্যমে। অক্ষর সৃষ্টির ফলেই আজ জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখা প্রশাখার এই বিকাশমান রূপ এবং অক্ষরজ্ঞান অর্জনের ভেতর দিয়েই মানুষের জ্ঞানের বিস্তৃত ভুবনে প্রবেশ। তাই অক্ষর নামকরণের মাধ্যমে এর আত্মপ্রকাশ এবং অক্ষরকে বিন্দু করেই অক্ষরের সহযাত্রীরা তাদের লক্ষ্য ও প্রয়াসকে অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ। অক্ষরের সতীর্থরা কেউ নিজেদের সাহিত্য ও সাংস্কৃতিক বোদ্ধা ব্যক্তিত্ব মনে করেন না। কিন্তু তারা সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী। অক্ষর তার কার্যক্রমের মধ্যদিয়ে প্যারিসের বসবাসরত বাঙালিদের মধ্যে মূলধারার সাহিত্য সংস্কৃতি ও পাঠচর্চার বিকাশ ঘটাতে চায়। অদূর ভবিষ্যতে কমিউনিটির সচেতন মানুষের সার্বিক সহায়তা ও পরামর্শে প্যারিসে একটি স্বতন্ত্র মতাদর্শের স্থায়ী বাংলা লাইব্রেরি প্রতিষ্ঠার লক্ষ্য স্থির করেছে। এই লাইব্রেরি শুধু একটি পড়াশোনার কেন্দ্রস্থলই হবে না এটি হবে প্যারিসে অবস্থানরত সাহিত্য ও সংস্কৃতিমনা এবং জ্ঞান পিপাসু বাঙালিদের মননশীল আড্ডাস্থল। অক্ষর বিশ্বাস করে তার কর্মকাণ্ড পরিচালনা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে কমিউনিটির সৃজনশীল মানুষদের সব সময় পাশে পাবেন।
অক্ষর সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন বদরুজ্জামান জামান, মোহিত জ্যোতি, সাইফুল ইসলাম, মুহাম্মদ গোলাম মোর্শেদ, ওয়াহিদজ্জামান, শম্পা বড়ুয়া ও গিয়াস বাবু। পুথি পাঠ করেন বাংলাদেশের জনপ্রিয় পুথিশিল্পী ও গবেষক কাব্য কামরুল।
সংগীত পরিবেশন করেন আবুল কালাম আজাদ, মৌসুমি ভট্টাচার্য, শাহাদত হোসেন, নীলিমা সেন, অমিয়া রহমান, সাগর বড়ুয়া ও রোজী মজুমদার।
শিল্পীদের তবলায় সহযোগিতা করেন প্লাসিড শিপন। মঞ্চসজ্জায় ছিলেন মোহিত জ্যোতি ও আলোকচিত্র ধারণ করেন সুমন আজাদ।
সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্যারিসের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনির কাদের। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাহিত্য অনুরাগী হাসনাত জাহান।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×