somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগফল শূন্য গুনফলও শূন্য

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেই ছোটবেলায় মায়ের মুখে শুনে শুনে প্রথম গুনতে শেখা । তারপর স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় । যোগ-বিয়োগ, গুন-ভাগ, সুদ কষা, সরল, ঐকিক পেরিয়ে রসায়নের জারন-বিজারন আর পদার্থবিজ্ঞানের কত শত জটিল হিসাব শিখেছি । বাবা-মায়ের কোন বৈশিষ্ট কোন পুরুষে কিভাবে আবির্ভাব হবে – জীববিজ্ঞানের এমন মজার ধাঁধার জট খুলতে শিখেছি ।

কিছু সরল হিসাব কেন যেন কোনদিন মেলাতে পারি না । এই হিসাব জীবনের, ছোট ছোট আনন্দের, অনেক ব্যস্ততার মাঝে এতটুকু অবসরের । এই হিসাব শরৎ আকাশের তুলো মেঘের, দিগন্তজোড়া খোলা মাঠের, সবুজ ঘাসের ওপর চিকচিক করা সোনা রোদের । এই হিসাব রাতের আকাশে তারার মেলার, টিনের চালে সুমধুর বৃষ্টির গান আর ক্ষেতের আলে আমের ডালে দুরন্ত কিশোরবেলার অনাসৃষ্টির ।

আজকাল জীবনের হিসেবটা কেন যেন এলোমেলো-খাপছাড়া, জটিল অংকের সরল নামের মতো । এখন আমাকে আমার চেয়ে বেশী ওজনের বইয়ের বোঝা নিয়ে চলতে হয় । বাসায় ফিরে গানের টিচার, তারপরই বাগীর কাজ, বিজ্ঞান-বাংলা-অংক । নইলে আগামী ক্লাসে পিছিয়ে পরব । পরশু আবার সাপ্তাহিক পরীক্ষা । এ ক্লাস মিস্ করা চলবে না, তবে তো গড় হিসেবে অনেকের পিছনে চলে যাব । বার্ষীকী শেষ হলে আরও ভাল স্কুলের জন্য ভর্তিযুদ্ধের সৈনিক হতে হবে । তাই এবারও নানাবাড়ী যাওয়া হবে না আম্মুর । এভাবেই দিন হারিয়ে যায় – স্কুল, কলেজ তারপর বিশ্ববিদ্যালয় । চোখ মেলে আকাশটা দেখা হয়না কোনদিন, কান পেতে শেখা হয়না বৃষ্টির ফোটায় পাতার গান ।

সুসময় আসবে এ ভাবনায় অবশেষে ছাত্রত্বের অবসান – বইয়ের বোঝা নয় এ যেন হাঁফ ছেড়ে বাঁচা । পিঠে বইয়ের ওজন নেই তবে চোখের তারায় ঠাঁই নেয় বেকারত্বের হতাশা । দ্বারে দ্বারে ঘুরে ভাগ্যক্রমে চাকরী মেলে আর মনের আকাশে স্বপ্নরা উঁকি দেয় । কিন্তু হায়! পাখা মেলে না । নতুন সংসার, নানা খরচ । অন্যদিকে ছোট চাকরী, আয় অপ্রতুল । এরপর জীবনের গল্প বাকী থাকে অল্প । খরচের সঙ্গে পাল্লা দিয়ে ক্লান্ত চাকরীর চাকা । তাই স্বপ্নরা জমা পরে মনের গহীন সিন্দুকে – ভবিষ্যৎ প্রজন্মের জন্য । কি নির্ম্ম পরিহাস – এখান থেকেই তো আমার যাত্রা শুরু । ভবিষ্যৎ প্রজন্ম – সে তো আমারই প্রতিচ্ছবি, একই পরিনতি ।

দুই পুরুষের যোগফল শুন্য । আদিতে শুন্য, ইতিতে শুন্য, গুনফলও শুন্য । জীবনের অংক কেন এমন হয় ? আমরা আর কত শুন্যতে মিলিয়ে যাব ? না এভাবে আর নয় । এখনই সময় নতুন ধারার উন্মোচন করে নতুন স্রোতে জীবন তরীকে ভাসিয়ে দেয়ার । অনাগত ভবিষ্যৎ যেন তর্জনী উচিয়ে বলতে না পারে – “ তোমরা কিছুই রেখে যেতে পারনি - সব জন্জাল, সব অহেতুক ।”

জীবনের বঞ্বনা যেন তাদের না ছোঁয় এমন আগামীর দিগন্ত মেলে ধরার নতুন ধারা বহুমুখী বিপনন ব্যবস্থা । এ ধারার মোহনায় জন্ম নেয়া এক স্বপ্নদ্বীপ ডেসটিনি । স্বপ্নেরা যার পলিভুমিতে নীড় খুঁজে পায়, যার আকাশে কচি স্বপ্নরা মিুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে ধরে । ডেসটিনি আজ স্বপ্নহারাদের নতুন ঠিকানা, দৈন্যতায় কুঁকড়ে যাওয়া জীবনের নতুন উদ্দীপনা । এখানে জীবনের খাতাটা স্বপ্নের মতো, শুধু স্বপ্নপূরনের গুনফলে আকা ।
(শুক্রবার, ২১ আগষ্ট, ২০০৯, দৈনিক ডেসটিনি ।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×