somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বেলা যায় অবেলার পরে

আমার পরিসংখ্যান

শিশির মোরশেদ
quote icon
এই তো মানুষ হয়ে বেচে আছি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

অলৌকিক কবিতা-২
***********★***********
দু'জনের পরিচয় ভুল ডায়ালিং এ
পাঁচ বছরের নিটুল প্রেমে জাররা পরিমাণ খাদ নেই।

পাঁচ সালে তাদের মাঝে সবকিছু হয়েছে বার্তাশালে
কেবল মুখোমুখি সাক্ষাৎটুকু হয় নি।

রাজরানী কিংবা তাজমহলের ঘটনা হতে শুরু করে
পৃথিবীগ্রহ বাদে ও তারা ঘুরে আসে অন্যান্য গ্রহ থেকে।

সবকিছু তারা কল্পনায় পায়
বাস্তবে পায়না কোনদিন।

একদিন তারা ঠিক করলো
কোনো এক সদ্য ভোরের জমিনে সাক্ষাৎ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

শীতের উপযোগ
শিশির মোরশেদ
********★*************
শীতের ভোরে একটু বাইরে এসে দাঁড়াও
জানি কষ্ট হবে,শহুরেদের জন্য কষ্ট বৈ না তো কি
নিসর্গশোভা কি চমকপ্রদ
স্বচক্ষে না দেখলে আঁচ করা যাবে না,
আরে প্রতিদিন কি চোখের ইচ্ছেমতো ঘুমোবে?
দেখো না,কেমন অসহ্য ঠাণ্ডায় গায়ের মানুষগুলো ছুটাছুটি করছে
আমপারা নিয়ে ছোটনের মতো ছেলেগুলো ছুটছে মকতবের দিখে
প্রতিবেশী রসওয়ালা হারু ঘোষ
তার কথা আর নাইবা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

এখানে কেবল রহস্য (উৎসর্গঃপ্রিয় কবি হেলাল হাফিজ)
শিশির মোরশেদ
********★************

তুমি যখন জানলার পাশে ধীরচিত্তে চুল আঁচড়াও
তখন আমি ওডিসিয়াসের ট্রয় নগরীর কাহিনী কল্পনা করি

তুমি যখন চুম্বনে চুম্বনে ভূমিষ্ঠ শিশুর ললাট ভরে দাও
তখন আমি পশ্চিমের আকাশে সূর্যাস্ত দেখি

তুমি যখন বিকেলের বারান্দায় হেঁটে হেঁটে সাইকোলজি পড়ো
তখন আমি মনের নাবিক হয়ে পাড়ি দিই ভূমধ্য সাগর

তুমি যখন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আসক্ত
শিশিরর মোরশেদ
*****★*********
সে তের বছরে শুভঙ্করের ছেলের দেখায়
সিগারেট খাওয়া ধরেছি
পঁচিশ বছর পার হয়ে গেলো,
কেউ কোনদিন মুখ খুলে বলেনি-
"শুনো নাদের,তুমি যদি আর সিগারেট খাও,আমি সোজা মৃত্যু খাবো"
তারপর,
তেত্রিশতম বছরে কোন এক ভদ্র রমণীর অনুরোধে
সিগারেট খাওয়া ছেড়েছি,
সবকিছু গুছিয়ে পরিপাটি হতে চেয়েছি
কিন্তু পারিনি,
সম্পর্কের সাতদিন পর দেখি,
মেয়েটি সুরায় আসক্ত হয়ে বিছানায় শুয়ে আছে।
,
২৮ আশ্বিন ১৪২৩. বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪২

শোক প্রকাশে ভালো আছি
শিশির মোরশেদ
******★************
দুঃখে দুঃখে গেরস্থালী শুকনো পাতার গেরস্থালী
সন্ধ্যা হলে এমন করে শুকনা পাতাও পুরিয়ে গেলে
দৈনিক জমা দুঃখগুলো লোকুবে কোথায়?
পৃথক কোন দ্বীপের মতো,মতো করে হারায় যদি
জলেরদাম দামে,শস্তা হয়ে অশ্রুধারা নামে যদি
দুঃখগুলো ভীড়বে কোথায়?
বরাদ্দ সব স্বপ্নগুলো,স্বপ্ন হয়ে থেকে গেলে
কাঁটার মতো ভীষণভাবে শরীরসহ ভেস্তে গেলে
দেহটাকে রাখবো কোথায়?
শোকগুলো সব সুখের মতো,ব্যাথার ঔষধ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৫

দু'টি চোখ
শিশির মোরশেদ
*********★***********
অনেকবার বলেছি কাছে থেকো,অন্তত কাছে থেকো
ও সব ফাঁকিবাজি প্রেম,অনেক আগেই বুঝেগেছি
এতোটুকু প্রেমিকের ঘ্রাণ নিতে গিয়ে
সব মাংসের গন্ধ পেয়েছি,
তুমি এখন আর নয়তো আমার অধিকারে
তুমি জানো না, হয়তো জানো
তোমাকে পেয়েগেছে পৃথিবী
এক লোকাল দরজার ভিতরে।
"
দু'টি চোখে দেখার বিষাদ সে যে কতো
আহ্লাদে লালা হতো না,যদি কিছু বলা যেতো
চোখ দু'টি লিগ হয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৭

সভ্যতা
শিশির মোরশেদ
*****★*******
যেখানে আনন্দ নেই,দুঃখ নেই,সংসার নেই
সেখানে একদল মানুষ আমাকে খুঁজতে আসে
মরে চেপ্টা হয়ে আছি কিনা,দেখতে আসে
যেখানে যুদ্ধ নেই,মিছিল নেই,সমাবেশ নেই
সেখানে আমার মরা দেহ খুঁজতে আসে
মরে কোন পঁচা লাশের মতে হয়ে আছি কিনা,দেখতে আসে
যেখানে পাথর,হয়েছে শহর,মাটি ছিঁড়ে উঠেছে দালান
সেখানে কি রে আবার ফিরে,পাবি মোর দেহখান।
,
১ আশ্বিন ১৪২৩. বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

নষ্টপ্রায়
শিশির মোরশেদ
******★********
সে আর আমি
কেউ কারো হই নি
মাঝেমধ্যে কেবল দেখা হয়
যখন দু'জন ই কষ্টে থাকি
কষ্টকে তাই বুকের মাঝে
যত্ন করে বেঁধে রাখি।
আমরা দু'জন কেউ কারো না
বলতে গেলে গলা কাঁপে
একটা কথা কেমনে জানি
মনের ভীতর ভীষণ চাপে
কাঁদতে থাকে,
একলা থেকে,থেকে থেকে
মনেরাখা মুখখানি তার
ভুলে যাওয়া হয়না কেনো
এইনা ভেবে যুগ চলে যায়
হঠাৎ করে পাই না কেনো
দেখা আবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন শিশির মোরশেদ, ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯

সময় পেলে বেড়াতে আসিস
শিশির মোরশেদ
*****★*********
একলা কোন বেলায়
আমার মনের পাড়ায়
বেড়াতে আসিস;
জমিয়ে দু'জন আড্ডা দিবো
হঠাৎ কোন কারণ ছাড়াই
জগড়া হবে;
জগড়া হলে ভালোই হবে
শৈশবকালে হারিয়ে যাবো;
আবার দু'জন আঁড়ি পেতে
চুপটি মেরে বসে রবো
ক্ষণিক পরে হেসে দু'জন
আড্ডাটাকে জমিয়ে নিবো,
তারপর সব কথারচোটে
কি জানি কি হবে
বুঝিনা তো আসলে তুই
যাওয়া কি আর হবে
যাওয়া? সে আবার কি?
কথাগুলো হাওয়ায় মিশে
দিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন শিশির মোরশেদ, ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২

হারিয়ে যাওয়া এক নারী
শিশির মোরশেদ
*******★********
আমি ভাবতে পারি না,জল আসে
আমি কাঁদতে পারি না,বালিশ ভিজে যায়
আমি দু'চোখ ভরে দেখতে পারি না,বারণ আছে
আমি উল্লাসে মন ভরে হাসতে পারি না,অনুমতি নেই
আমি চাইলেই সৌন্দর্যে মুগ্ধ হতে পারি না,
কবিতা লিখতে পারি না মানবীর
আমার কলমে
হ্যা,আমার কলমে একশো কসমের বেষ্টন আছে
হারিয়ে যাওয়া এক নারীর।
,
২৬ শ্রাবণ ১৪২৩. বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

কবিঠা

লিখেছেন শিশির মোরশেদ, ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২২

চাইলে তুমি মানুষ হয়ে বাঁচতে পারো
শিশির মোরশেদ
********★***************
তুমি কি আর মানুষ নও?চাইলে তুমি মানুষ হয়ে বাঁচতে পারো
ঘেন্না যত মনেপুষা,একযোগে সব ময়লা করে-ভালোবাসা পুষতে পারো
নেশাপ্রবণ মনটাকে,নেশার মতো একবোতলে বন্ধি করে
রাখতে পারো,
এ বলবে সে বলবে,লোকে কতো বলবে কি
লোকলীলা দেত্তারি সব,নেশার মতো ছাড়তে পারো
এই পথে এটা,ও পথে সেটা,এটা-সেটা ভুলে গিয়ে
নতুন কিছু ভাবতে পারো,
বলতে গেলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

কবিতাপাঠ

লিখেছেন শিশির মোরশেদ, ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৭

এখানে দু'টি ফুল ছিলো
শিশির মোরশেদ
*******★*********

এখানে বাগান দেখ,শিশুর মতো দু'টি ফুল
মরে গেছে কবে,কুড়িয়ে আনতে তার মরা দেহটুকু শুধু
ভিজে গেছে কার চুল,
হাঁটতে হাঁটতে হুঁচট খেয়েছে কতো- নগরীর নফর
তার একপাশে একটি জানালা স্বাক্ষী আছে আজও
ফুল দু'টি বেঁচে ছিলো তেত্রিশ বছর।
দু'টি ফুল-বুকে তাদের বসন্ত ছিলো
উদ্যান জুড়ে তাদের সুবাস ছিলো
সুবাসে মুখরিত ছিলো-ছিলো প্রেমালাপ
আকাশের মতো তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৮১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ