অলৌকিক কবিতা-২
***********★***********
দু'জনের পরিচয় ভুল ডায়ালিং এ
পাঁচ বছরের নিটুল প্রেমে জাররা পরিমাণ খাদ নেই।
পাঁচ সালে তাদের মাঝে সবকিছু হয়েছে বার্তাশালে
কেবল মুখোমুখি সাক্ষাৎটুকু হয় নি।
রাজরানী কিংবা তাজমহলের ঘটনা হতে শুরু করে
পৃথিবীগ্রহ বাদে ও তারা ঘুরে আসে অন্যান্য গ্রহ থেকে।
সবকিছু তারা কল্পনায় পায়
বাস্তবে পায়না কোনদিন।
একদিন তারা ঠিক করলো
কোনো এক সদ্য ভোরের জমিনে সাক্ষাৎ করবে।
তখন ভোর ছ'টা দু'জনের মাঝে দেখা হয় চৌরাস্তার মোড়ে
মহিলাটি ছেলেটাকে দেখা মাত্রই মূর্ছিত হয়ে গেলো।
"ছেলেটি ছিলো তার একমাত্র পুত্র"
যাকে সে পাঁচ বছর আগে খুন করেছিলো।
পরকীয়ায় মগ্ন হয়ে খুন করেছিলো।
মুসল্লিরা মসজিদ থেকে বেরুতেই মূর্ছিত মহিলাটিকে দেখে
দীর্ঘক্ষণ পর হুশ ফিরে আসলে সবাইকে সে ঘটনাটি বলে।
কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না,এমনকি আপনি ও না।
, শিশির মোরশেদ।
২মাঘ ১৪২৩.
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



