আসক্ত
শিশিরর মোরশেদ
*****★*********
সে তের বছরে শুভঙ্করের ছেলের দেখায়
সিগারেট খাওয়া ধরেছি
পঁচিশ বছর পার হয়ে গেলো,
কেউ কোনদিন মুখ খুলে বলেনি-
"শুনো নাদের,তুমি যদি আর সিগারেট খাও,আমি সোজা মৃত্যু খাবো"
তারপর,
তেত্রিশতম বছরে কোন এক ভদ্র রমণীর অনুরোধে
সিগারেট খাওয়া ছেড়েছি,
সবকিছু গুছিয়ে পরিপাটি হতে চেয়েছি
কিন্তু পারিনি,
সম্পর্কের সাতদিন পর দেখি,
মেয়েটি সুরায় আসক্ত হয়ে বিছানায় শুয়ে আছে।
,
২৮ আশ্বিন ১৪২৩.
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



