হারিয়ে যাওয়া এক নারী
শিশির মোরশেদ
*******★********
আমি ভাবতে পারি না,জল আসে
আমি কাঁদতে পারি না,বালিশ ভিজে যায়
আমি দু'চোখ ভরে দেখতে পারি না,বারণ আছে
আমি উল্লাসে মন ভরে হাসতে পারি না,অনুমতি নেই
আমি চাইলেই সৌন্দর্যে মুগ্ধ হতে পারি না,
কবিতা লিখতে পারি না মানবীর
আমার কলমে
হ্যা,আমার কলমে একশো কসমের বেষ্টন আছে
হারিয়ে যাওয়া এক নারীর।
,
২৬ শ্রাবণ ১৪২৩.
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



