somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাযহাব শব্দের আভিধানিক ও পারিভাষিক আলোচন

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

###-----মাজহাব শব্দের অনেক অর্থ আছে। তার ভিতরে একটি হল মতামত---###

আসুন এবার
মাজহাব শব্দের উৎস কোথায় দেখি.....
হযরত আবদুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রা.
হুজুরের হাদীস বর্ণনা করেছেন, যখন কোন
হাকীম (বিচারক ও মুফতী) কোন
বিষয়ে ইজতিহাদ করে এবং তা সঠিক হয়,
তবে সে দ্বিগুন সওয়াব পাবে। আর
ইজতিহাদে যদি ভুল করে, তবুও সে একগুন
সওয়াব পাবে। - বুখারী 2/109, মুসলিম 2/72,
তিরমিজী 193 ইজতিহাদের শাব্দিক অর্থ,
উদ্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য
পরিশ্রম করা। ইসলামী ফেকাহ শাস্ত্রের
পরিভাষায় ইজতিহাদ অর্থ, কোরআন ও সুন্নায়
যে সকল আহকাম ও বিধান প্রচ্ছন্ন
রয়েছে সেগুলো চিন্তা-গবেষণার
মাধ্যেমে আহরণ করা। যিনি এটা করেন
তিনি হলেন মুজতাহিদ। মুজতাহিদ কুরআন ও
সুন্নাহ থেকে যে সকল আহকাম ও বিধান
আহরণ করেন সেগুলোই হলো মাযহাব।
অথাৎ কুরআন ও সুন্নাহ থেকে যে সকল
আহকাম ও বিধান আহরণ করে মুজতাহিদগণ
যে সকল মতামত পেশ করেছেন
তাকে মাযহাব বলে। যাদের কোরআন ও
সুন্নাহ থেকে চিন্তা গবেষণার
মাধ্যমে আহকাম ও বিধান আহরণের
যোগ্যতা নেই তাদের কাজ হল
মুজতাহিদদের আহরিত আহকাম অনুসরনের
মাধ্যমে শরীয়তের উপর আমল করা। কুরআন ও
সুন্নাহ থেকে যে সকল আহকাম ও বিধান
আহরণ করার জন্য কি কি যোগ্যতা অর্জন
করতে হবে ? ১. কোরআনের কোন আয়াত
কখন নাজিল হয়, কোন আয়াত নাছেখ
(রহিতকারী), কোন আয়াত মানছুখ (রহিত),
কোন আয়াত মুজমাল (সংক্ষিপ্ত), কোন
আয়াত মুতাশাবেহ
ইত্যাদি বিষয়গুলো সবিস্তারে জানার
সাথে সাথে কোরআনের নিগুঢ়
তথ্যগুলোর সঠিক মর্মগুলি বুঝার পূর্ণ জ্ঞান
থাকতে হবে। ২. হুজুর স. কর্তৃক ত্রিশ
পারা কোরআনের ব্যাখ্যায়
রেখে যাওয়া দশ লক্ষ হাদীস সনদের
ভিন্নতাসহ জানা আবশ্যক। আর হাদীসের এ
বিশাল ভান্ডার থেকে কমপক্ষে যেসব
হাদীস দ্বারা শরীয়তের বিধি-বিধান
সাব্যস্ত হয়, সেসব হাদীস সনদ (বর্ণনাকরী),
মতন (মূল বিষয়) এবং উক্ত হাদীস সমূহের
বর্ণনাকারীদের জীবন ইতিহাস (সাহাবা ও
তাবেয়ীনদের জীবনাচার)সহ কন্ঠস্থ
থাকতে হবে। তারই সাথে হাদীসের
নিগুড় তথ্যগুলি, সঠিক মর্মগুলি বুঝার পূর্ণ
জ্ঞান থাকতে হবে।
যাতে করে মতবিরোধ বিশিষ্ট
মাসআলাসমূহে কোরআন, হাদীস,
সাহাবা ও তাবেয়ীনদের নির্দেশিত
সীমা অতিক্রম না করা হয়। ৩.
মুজতাদি আরবী ভাষা সম্পর্কে দক্ষ ও
অভিজ্ঞ হতে হবে। কেননা কোরআন ও
হাদীস উভয়টি আরবী। তাই
আরবী ভাষা সম্পর্কে পরিপূর্ণ
ধারণা ছাড়া ইজতিহাদ তো দূরের কথা শুধু
কোরআন-হাদীসের অর্থ বুঝাও সম্ভবপর নয়।
আরবী ভাষায় দক্ষতা অর্জনের জন্য
আরবী আভিধানিক অর্থ ও পারিভাষিক
অর্থ, নাহু-ছরফ, উসূল, আলাগাতের পূর্ণ
দক্ষতা অপরিহার্য। ৪. মুজতাহিদ আল্লাহ
তায়ালার পক্ষ থেকে বুদ্ধিমত্তা ও
অন্তদৃর্ষ্টি দ্বারা বিশেষভাবে ভূষিত
হয়ে অত্যাধিক স্মরণশক্তি ও জ্ঞান সম্পন্ন
হতে হবে। মুজতাহিদের জন্য কেবল
সাধারণ বুদ্ধিমত্তাই যথেষ্ট নয়। সাধারণ
বুদ্ধিমত্তাতো সকল আলেমেরই থাকে।
এতে মুজতাদিরে বিশেষ গুরুত্ব আর রইল
কোথায়? মুজতাদি তাক্ব ওয়া ও
খোদাভীতি সম্পন্ন হতে হবে।
তাকে কখনও মনপূজারী হওয়া চলবে না। ৫.
ইজতিহাদ ও মাসআলা চয়নের
প্রক্রিয়া সমূহের উপর পরিপূর্ণ জ্ঞান
রাখতে হবে। সূত্র :- তাফসীরে আহমদী,
পৃষ্ঠা- ১০১ হযরত শাহ ওয়ালী উল্লাহ
মুহাদ্দিসে দেহলবী রহ. ইমাম বাগাবী রহ.
সূত্রে বর্ণনা করেন যে, ইজতিহাদের জন্য
পাঁচটি শর্ত রয়েছে। যার মধ্যে এ
পাঁচটি হতে একটিও কম পাওয়া যাবে, তার
জন্য তাক্বলীদ ছাড়া কোন পথ নেই। -
কাঞ্জুল উসূল ইলা মা’রিফাতিল উসূল- ২৭০,
উসূলে ফিক্বাহ লি আবি হুরায়রা- ২৩৬, আল
মালাল ওয়ান নাহাল- ১/২০০ মিশরী ছাপা।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.
কে জিজ্ঞাসা করা হল, যার এক লক্ষ
হাদীস স্মরণ থাকে, সে কি ফক্বীহ
বা মুজতাহিদ হতে পারেবে,
তদুত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন,
না। পুনারায় জিজ্ঞাসা করা হলো,
যদি পাঁচ লক্ষ হাদীস স্মরণ থাকে,
তদুত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন,
সে সময় তাকে ফক্বীহ
হবে আশা করা যেতে পারে। - এমদাদুল
ফতোয়া ৪/৮৭ হিজরি চতুর্থ শতাব্দীর পর
শুধুমাত্র হানাফী, মালিকী, শাফিয়ী ও
হাম্বলী উক্ত চার মাযহাবেই (কুরআন ও
হাদীসের বিশ্লেষন) তাক্বলীদ (অনুসরন)
সীমাবদ্ধ হয়েছে। কেননা, চার মাযহাব
ছাড়া অন্যান্য মুজতাহিদদের মাযহাব তেমন
সংরক্ষিত হয়নি।
ফলে আস্তে আস্তে সেসব মাযহাব
বিলুপ্ত হয়ে পড়ে। - আহসানুল
ফতোয়া ১/৪৪১, তাফসীরে আহমদী- ২৯৭,
আল ইনসাফ- ৫২।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×