
হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি (রঃ) একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলে।সাথে তার কিছু শাগরেদও ছিল। পথের মাঝে একদল মহিলার সাথে তাদের দেখ হল এবং তারা হযরত কে সালাম দিল।মহিলাগন এসে তাকে বললেন হুজুর আমরা তো অনেক পাপী।আমাদের জন্য দোয়া করুন।আমরা যেন সঠিক পথে জীবন যাপনের একটা পথ খুজে পাই।
মাওলানা জানতেন না আসলে এই মহিলারা কারা।
মহিলার দল তাদের অতিক্রম করে চলে গেলে মাওলানা তার এক শাগরেদ কে জিজ্ঞেস করলেনঃআচ্ছা এরা কারা।আর এরা কি বা এমন খারাপ কাজ করে,যে তারা ভাল হতে চাচ্ছে?
শাগরের লাফিয়ে এসে জবাব দিলঃ হুজুর!এরা খুব খারাপ মহিলা।এরা فاحشه বা বেশ্যা।এদের জন্য আপানার দোয়া করা ঠিক হবে না।
মাওলানা জবাব দিলেনঃ এরা নিশ্চই তাদের নিজেদের মাঝে বেশ্যাবৃত্তি করে না? তাদের কাছে যারা যায়, তারা তোমার আর আমারই কাছের কেহ।এরা তো কোন পন্থা না পেয়ে এই পথে গিয়েও অনুশোচনা নিয়ে ভাল হতে চায়।কিন্তু যারা এদের কাছে যায় তারা তো অনেক অর্থের মালিক আর তাদের কোন অভাব নেই।যে অভাব আছে সেটা তারা চাইলেই মিটিয়ে ফেলতে পারে।আর তারা তাদের কাজের জন্য অনুশোচনাও করে না।এবার তুমিই বল কারা উত্তম?
ফ্যাক্টঃ আমাদের সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা আমাদের ভাল আর খারাপের বিচার করারও অনুমতি দেয় না।।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


