somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসিরুদ্দিন হোজ্জা ও তার পোশাকের ঘটনা।।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাসিরুদ্দিন হোজ্জা যেখানে থাকতেন সেই মহল্লাতে একদিন বিবাহের অনুষ্ঠান ছিল।তাকেও সেই বিবাহে দাওয়াত দেয়া হয়েছিল। নাসিরুদ্দিন হোজ্জা অনুষ্ঠানে অংশ গ্রহন করার সময় নিজের পরিহিত যে পোশাক ছিল সেটা আর পরিবর্তন না করে তিনি তারা বাড়িতে পরিহিত সেই পোষাক নিয়েই অনুষ্ঠানে অংশ নিলেন।পোশাক গুলো একটু পুরাতন ছিল।গোছানো কিংবা অনেক ময়লাযুক্তও ছিল।

তিনি অনুষ্ঠান স্থানে অংশ নেয়ার পর কেহ তাকে স্বাগতম জানাতো দূরে থাক কেন তাকে খাবারে টেবিলেও ডাকল না।এমন কি তিনি শুনতে পাচ্ছিলেন যে সেখানের মানুষ তাকে নিয়েই কথা বলছিল যে,এই মহল্লাতেই এত বড় গুণীজন থাকেন।ইত্যাদি। কিন্তু তাদের পাশে থাকা ব্যক্তিকেই তারা মূল্যয়ন করল না। অথচ সবাই তারই আগমনের অপেক্ষায় বসে ছিল।

নাসিরুদ্দিন হোজ্জা অনুষ্ঠান স্থান ত্যাগ করলেন এবং তার বাড়ীতে ফিরে আসলেন।বাড়ীতে এসে তিনি নতুন,পরিস্কার,সু-ঘ্রান আর জমকালো পোষাক পরিধান করে আবার বিবাহের অনুষ্ঠান স্থলে ফিরে এলেন।
এবার তিনি গেট থেকে ডুকতেই “নাসিরুদ্দিন হোজ্জা এসেছেন” বলে চারদিকে একটা ডাক পরে গেল। তাকে স্বাগতম জানিয়ে তাকে খাবারের টেবিলে নিয়ে যাওয়া হল এবং সবাই তার আশে পাশে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকল।নাসিরুদ্দিন হোজ্জা এর সামনে যখন খাবার দেয়া হল তিনি হাতে খাবার নিয়ে “খাও! হে আমার জমকালো পোষাক খাও।এইসব খাবার তোমার” বলে তার পোষাকে পকেটে তিনি খাবারগুলো ডুকাতে থাকলেন।

আশে পাশের লোকজন সম্মানী একজন মানুষ থেকে এমন কাজ দেখে অবাক হয়েই জানতে তাকে প্রশ্ন করলেনঃ

“হুজুর আপনি কি কোন দিনও দেখেছেন যে পোষাক খাবার খায়?”

হো্জ্জা জবাব দিলেনঃ

“আমি একটু মাত্র আগে আমার পুরাতন পোষাক পরিহিত অবস্থায় এখানেই ছিলাম।আপানাদের আশে পাশেই ঘুরছিলাম।কিন্তু আপনাদের কেহ আমার ডাকা তো ভাল কথা একটা সালাম ও দেন নাই।আর আমি যখন এই জমকালো পোশাক পরিধান করে আবার ফিরে এসেছে এর পর কি ঘটছে সেটা আমরা সবাই দেখেছি।তাই এই খাবার কি এই পোশাকের জন্য না? আর যদি তাই হয়, তবে এই খাবারের অধিকার কি শুধু এই পোশাকেরই নয়?”

সবাই তাদের ভুল বুঝতে পারল।

কোন কোন বর্ননায় এটি হযরত শেখ সাদী (রঃ) এর ঘটনা ও বলে থাকেন।

বাস্তবতাঃ আমাদের পরিহিত পোশাক আর সুভাস আমাদের সমাজের স্থান ঠিক করে দেয়।তাই আমরা যেখানেই যাই কিংবা থাকি না কেন সেখানের অবস্থার আলোকে আমাদের গুছিয়ে চলা উচিত।

তবে হা,আমাদের সমাজের এই পোশাকের মর্যাদাটা এতবেশি যে, আমরা আসল সুন্দর্যকেই আবার ভুলে গিয়েছি।এমন কি আসল সুন্দর্যকে ভুলে পোশাকের সুন্দর্য বাড়াতে ব্যস্ত। যা হওয়া উচিত না।।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×