
অবশেষে সফল প্রেমের জুটি হিসেবে পরিচিত,শিক্ষিত কাপল তাহসান আর মিথিলা সিদ্ধান্ত নিয়েছেন বিবাহ বিচ্ছেদের।বৃহস্পতিবার সকালের দিকে তাহসানের দেয়া এক ফেইসবুক পোস্টের মাধ্যমে এই খবরের নিশ্চয়তা মিলেছে। যদিও বেশ কয়েকদিন যাবতই এই খবর সোস্যাল মিডিয়াতে নাড়াচাড়া দিচ্ছিল।
স্টাটাসে তাহসান,এটা তাদের মিউচুয়াল স্টাটাস এবং তাদের পার্টনার হিসেবে,তাদের সহযোগী হিসেবে তাদের কাজেও কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন,এই "মিস্টার এন্ড মিসেস" কাপল।
শিক্ষিত,মার্জিত এবং ভদ্র হিসেবেই তাহসান আর মিথিলার বেশ ভাল পরিচয় ছিল মিডিয়া সব বাহিরে তাদের দর্শকদের কাছেও।কিন্তু তাদের হঠাৎ এই বিচ্ছেদ অনেকেই মানতে যেমন কষ্ট হচ্ছে,তাদের আবার ফিরে আসার অনুরোধও করেছেন অনেকে।তাহসানের দেয়া সেই পোষ্টেই হাজার হাজার বিক্ষোভ উপড়ে পড়ছে।
যদিও অনেকে আবার মজা করতেও ছাড়েননি সেখানে।কেউ লিখেছেন "তাহসানের ক্রাশ'রা আবার প্রান ফিরে পেল"। কেউ লিখেছেন, "তাহসানরে ভাই ভাবছিলাম" আবার কেহ নিজেদের প্রেমের জন্য এই কাপল উদাহরন ছিল বলে উল্ল্যেখ করে "আজ নিজেদের মাঝেই আত্মবিশ্বাস এর অভাব দেখতে পেলাম" লিখে তাদের ক্ষোভ এবং অবস্থান জানিয়েছেন।
তাদের এই বিচ্ছেদের মাধ্যমে "মিডিয়া পাড়ার বিয়ে টিকে না" এই প্রচলিত কথাটি আবারও প্রমানিত হল।আর এই শিক্ষিত কাপল এর বিচ্ছেদের মাধ্যমে এই বিশ্বাসের স্থানটি আরো শক্ত হচ্ছে কারন তাহসান আর মিথিলাকে দর্শকরা সাধারনত অন্যদের থেকে আলাদা ভাবতেন।
গুজব রয়েছে,জন এর প্রেমিকা মিথিলাকে নতুন করে প্রেমে ফেলেই বিয়ে করেছিলেন তাহসান।আর তার কারনেই ভেংগে গিয়েছিল তাদের গানের দল।
উল্লেখ্য,তাহসান এবং মিথিলা জুটির রয়েছে একটি কন্যা সন্তান।।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


