
ছেলেটার কথা খুব মনে পরছে।আমাদের ক্লাশের সব থেকে সহজ সরল ছেলে বলা চলে তাকে।আমাকে দেখলেই মশিউর ভাই কেমন আছেন বলে মুচকি একটা হাসি সে দিতই। আবার কোন সমস্যা হলেও আমার কাছে এসে বসে থাকত।মাঝে মাঝে বকা দিতাম আর সারল্যতার কারনে।বয়সেও অনেক কম ছিল।
নাম আশরাফ সিদ্দিকী।বাড়ি বি.বাড়িয়া।গতকাল গতকাল বিকেলে রেলব্রিজ পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রেন থেকে আত্মরক্ষার জন্য নদীতে লাফ দিয়েছিল।তার সাথের জন তীরে আসলেও এখন পর্যন্ত তাঁর কোন খোজ পাওয়া যায় নি।
ডুবুরিদের তৎপরতা এখনও অব্যহত থাকলে ও কোন সমাধানে আসতে পারেন নাই তারা।
তার জন্য বিশেষ দোয়ার কামনা।আল্লাহ তাকে সঠিক এবং সুস্থ ভাবে তার মায়ের কোলে ফিরিয়ে দিন।।
সত্যি খুব কষ্ট হচ্ছে আশরাফের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


