
আমাদের ক্লাশমেটদের মাঝে সবার থেকে সহজ সরল ছেলেটি চলে গেল।ভাবলেই কেমন হু হু করে ভেতর থেকে কান্না আসে।ডুবুরিদের ৩৬ ঘন্টার প্রচেষ্টায় গত রাতে তার লাশ পাওয়া গেল।
বি-বাড়িয়া কাউতলির কুরুলিয়া রেললাইনের ব্রিজে বিপরীত দিক থেকে আসা ট্রেন থেকে বাঁচতে ঝাঁপ দেন পানিতে।
নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর রসুলপুর থেকে আশরাফ এর মরদেহ পাওয়া গেছে।
এখানে একটা প্রশ্ন থেকে যায় যে,রেল লাইন থেকে রেল আসিতেছে সেই অবস্থায় রেল ব্রিজে কিভাবে সাধারন মানুষ প্রবেশ করে? সেখানের সিকিউরিটি কি করে? দেখার কি কেউ নেই।আর রেল ব্রিজ গুলোও বা কেন এভাবে বানানো যে পাশে কোন মানুষ দাড়াতে পারবে না?
এই প্রশ্ন গুলোর কি কোন জবাব আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


