somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামিলীগ। আপনারা বলছেন, আপনারা ভুল করেছেন। কি ভুল করেছেন, বুঝিয়ে বলবেন কি?

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়মত প্রকাশ করতে পারলাম না বলে দুঃখীত।
সম্প্রতি ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে গোহারা হেরেছে আওয়ামীলীগ। হারের কারণ হিসেবে আওয়ামীলীগ তাদের কিছু ভুলের কথা বলছে। অবাক ব্যাপার, আওয়ামীলীগ ভুল করতে পারে, আমার বিশ্বাস হচ্ছেনা!! যাহোক, যেহেতু আওয়ামীলীগ বলেছে তারা ভুল করেছে অবশ্যই কোন কিন্তু আছে এখানে। তারা দেশবাসীকে সংবাদ সম্মেলন করে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষন দিয়ে কি ভুল হয়েছে তা পরিষ্কার করে বলছেনা কেনো?

আপনারা কি এমন ভুল করেছেন যে দেশবা্সি আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিল। আপনারাতো ভুলের কথা বলেছেন, কিন্তু কি ভুল করেছেন তা তো বলছেন না।
আপনারা কি বি. ডি. আর. বিদ্রোহে পরিকল্পিতভাবে সেনা হত্যাকান্ডকে ভুল হিসেবে দেখছেন, না কি দেশের প্রতিটি সশস্ত্র বাহিনিতে এরকম পরিকল্পিত হত্যাকান্ড না করতে পারার ভুলের কথা বলছেন?তা না হলে শাকিলপুত্র আপনাদের দিকে অভি্যোগের আঙ্গুল তোলা সত্বেও কেনো আপনারা চুপ করে রইলেন। আপনারাতো চুপ থাকার পাত্র নন!!
আপনারা কি শাওন এম.পি. তার নিজ ড্রাইবার ইব্রহীম হত্যাকান্ডের ব্যাপারটিকে ভুল হিসেবে দেখছেন নাকি ইব্রাহীমের স্ত্রীসহ তার পুরো পরিবারকে খুন না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে আজো কেনো এই হত্যাকান্ডের বিচার করতে পারলেন না?
আপনারা কি ইলিয়াস আলীকে গুম করার ঘটনাকে ভুল বলে ভাবছেন না কি বিরোধীদলের সব বড় নেতাকে গুম না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে আজো কেনো ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলেন না?
আপনারা কি নরসিংদীর মেয়র লোকমান হত্যার ভুলের কথা বলছেন, না কি তার ভাইসহ পু্রো পরিবারকে হত্যা না করার ভুলের কথা বলছেন যে ভাই পরে মেয়র নির্বাচিত হয়েছেন। তা না হলে এই হত্যাকান্ডের বিচার কেনো আজো আপনারা করতে পারলেন না?
আপনারা কি শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটের ভুলের কথা বলছেন নাকি শেয়ার বাজারকে চিরসমাহিত না করতে পারার ভুলের কথা বলছেন। তা না হলে তদন্ত কমিটির রিপোর্ট অনু্যায়ী চিন্হিত দোষী ব্যক্তিদের কেনো আজো বিচার করতে পারলেন না?
আপনারা কি তাজরীন ফ্যাশানে অগ্নিকান্ডের ঘটনার বিচার না হওয়ার ভুলের কথা বলছেন নাকি আরো শ’খানেক গার্মেন্টসে আগুন না লাগানোর ব্যর্থতার ভুলের কথা বলছেন।
আপনারা কি সাভার গার্মেন্টসে ধ্বসের ভুলের কথা বলছেন নাকি বাংলাদেশে এখন কেনো এই দেশে পোশাক শিল্প খাত টিকে আছে সেই আফসোসের কথা বলছেন। তা না হলে কেনো ঝাকুনিতত্ত্ব উদ্ভাবন করতে গেলেন কেনইবা রানাদের বিচারে এত বিলম্ব করছেন(শুনলাম সংসদীয় কমিটি নাকি রানার যাবজ্জীবন কারাদন্ডের সুপারিশ করেছে। এতোগুলো মানুষকে ডেকে এনে হত্যা করার শাস্তি যাবজ্জীবন কারাদন্ড।ছিঃ,সংসদীয় কমিটি ছিঃ)।
আপনারা কি পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলছেন নাকি অন্যান্য খাতে এর ছেয়ে বড় দুর্নীতির ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে কেনো বিদেশে গিয়ে আবুলকে বড় দেশপ্রেমিকের সার্টিফিকেট দিয়ে এলেন।
আপনারা কি হলমার্কের সামান্য কয়টা টাকা দুর্নীতির কথা বলছেন নাকি কেন অসামান্য কয়টি টাকা লুটপাট হলনা সেই ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে হলমারক কেলেংকারীর নায়ক তানভিরকে কেনো নতুন করে ঋণ দেওয়ার কথা ভাবলেন।
আপনারা কি সীমান্তের কাঁটা তারের উপর ফেলাণীর ঝুলন্ত লাশের করুণ কাহিনির কথা বলছেন, নাকি আরো হাজারো ফেলানীর লাশ কেন বি. এস. এফ. ঝুলাতে পারলোনা সে ভুলের কথ বলছেন।তা না হলে এখনো কেনো সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে পারলেন না। কেনই বা ভারতের কাছ থেকে আজো আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে পারলেন না (আপনারা ক্ষমতায় থাকলে নাকি ভারতের সাথে আমে দুধ মেশা সম্পর্ক গড়ে উঠে )?
আপনারা কি বিশ্বজিতের হত্যার ভুলের কথা বলছেন না কি বিশ্বজিতকে কেনো আরো নির্মমভাবে খুন করা গেলোনা সেই ভুলের কথা বলছেন। তা না হলে এখনো কেনো এই হত্যার বিচার করছেন না যেখানে খুনীরা স্পষ্টই প্রমানীত?
আপনারা কি আন্দোলনরত শিক্ষকদের উপর চোখে পিপার স্প্রে নিক্ষেপের ভুলের কথা বলছেন নাকি শিক্ষকদের চোখ উপড়ে না ফেলতে পারার কথা বলছেন।
আপনারা কি সাংবাদিক মাহমুদুর রহমানকে নির্যাতন ও সাগর রুনীর হত্যাকান্ডের ভুলের কথা বলছেন না কি সাগর রুনীর ছেলে মেঘকেও খুন না করতে পারা ও মাহমুদুর রহমানকেও গুম করতে না পারার ব্যর্থ্যতার কথা বলছেন। তা না হলে কেনো সাংবাদিকসহ সচেতন মানুষের এত মিটিং, মিছিল, আল্টীমেটামের পরও প্রকৃ্ত খুনীদের বিচারের মুখোমুখি করছেন না?
আপনারা কি ইমরান এইচ সরকারের( কেউ বলে ইমরান এইড্স সরকার আবার কেউ বলে রাজাকারের নাতি, এতে আমার নেই মাতামাতি)গণজাগরন মঞ্চের পালে হাওয়া দেওয়ার ভুলের কথা বলছেন নাকি গণজাগরন মঞ্চকে আগামী নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে না যেতে পারার ব্যর্থ্যতার কথা বলছেন(যদিও হেফাযতকে হ্টানোর দিন আপনারা অতি কৌশলে গণজাগরন মঞ্চকেও হটিয়ে দিলেন। সত্যি, আপনাদের তারিফ না করে পারা যায় না)?
আপনারা কি হেফাজতে ইসলামের ইবাদতরত ও ঘুমন্ত কর্মীদের উপর নারকীয় গণহত্যার ভুলের কথা বলছেন, না কি এদেশে এখনো কেনো ইসলাম টিকে আছে সেই ক্ষোভের কথা বলছেন?
আপনারা কি সোনারছেলেদের(ছাত্রলীগ,যুবলীগ)হলদখল,ধর্ষণ,দেহব্যবসা,চাঁদাবাজি,টেন্ডারবাজির ভুলের কথা বলছেন না কি তাদের হাতে দেশের সর্বময় ক্ষমতা তুলে না দিতে পারার হতাশার কথা বলছেন?
আপনারা কি আমারদেশ পত্রিকা, দিগন্ত টিভিসহ অন্যান্য চামচামিবিমুখ পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধের ভুলের কথা বলছেন না কি অবশিষ্ট যে গুটিকয়েক চামচামিবিমুখ পত্রিকা বন্ধ করতে না পারার গ্লানির কথা বলছেন। তা না হলে আমারদেশ পত্রিকা প্রকাশে আইনী কোন জটিলতা না থাকা সত্বেও কেন তা প্রকাশ করতে দিচ্ছেন না?
নাকি আপনারা কুইক রেন্টাল দুর্নীতি,মিরসরাই ট্রাজেডী, ডেসটিনি ও বিভিন্ন এমএলএম কোম্পানির দুর্নীতি, বদ্দারহাট ফ্লাইওভার ধ্ব্‌স, ছাত্রলীগ ও গোপালগঞ্জ থেকে পুলিশে গোপন নিয়ো্‌গ, ১০ টাকায় চালের পরিবর্তে ১০ টাকায় ডিম, টিপাইমুখ বাঁধ, স্কাইপ স্কান্ডে্‌ল, সাঈদীর তথাকথিত রায়ের দিন দেশব্যাপী গণহত্যা সহ আসঙ্খ্য ভুলের কথা বলছেন? কিন্তু তা কেনো হবে!! বাকশালী শাসনে বিশ্বাসে আপনারা আওয়ামীলীগেরতো এটা ন্যায্য অধিকার!!!!
আমি এখনো বুঝতে পারছিনা আপনারা কোন ভুলের কথা বলছেন? আপনারা কি আপনাদের অতীতের ভুল গুলোকে আরো বড় ভুলে রুপদানে ব্যর্থ্যতার ভুলের কথা বলছেন? আমি বুজতে পারছিনাতো। আমার মনে হয় দেশবাসি ও বুঝতে পারছেনা। দয়া করে বুজিয়ে বলবেন কি? তা না হলে সিটি কর্পোরেশন নির্বাচনের মত আগামী সংসদ নির্বাচনেও দেশবাসি আপনাদের বুঝিয়ে দিবে!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×